এনআরবি বিশ্ব

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

post-img

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার (১১ মে) মেক্সিকোর টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকরা সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী উক্ত এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির মেক্সিকোজুড়ে ২৬টি ক্যাম্পাস রয়েছে। এগুলোতে ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং অনুসারে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৬১ এবং মেক্সিকোতে দ্বিতীয়।

সেমিনারে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের পাশাপাশি স্বপ্নের ‘সোনার-বাংলা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।

সেমিনারে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ পায়।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার এবং উপহার সামগ্রী পরিবেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.