এনআরবি বিশ্ব

আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

post-img

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমিরাত প্রবাসী কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাসী। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনের আওতাধীন কমলগঞ্জ-শ্রীমঙ্গল থেকে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।

দুবাইয়ের শারজাহের নুর আল হেলাল রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। সভা যৌথ পরিচালনা করেন সদস্য সচিব রুজেল তরফদার ও যুগ্ন সদস্য সচিব ইমদাদুল হক ইমরান। এতে প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ জহির উদ্দিন।

বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক এম এ মুহিত চৌধুরী, আজমান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আব্দুল আওয়াল, দুবাই আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আল রাজী, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়া, মুনিম আহমদ চৌধুরী চুনু, প্রফেসর কবির আহমদ , আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মুকিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম আলী আসকর , খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দরবেশ আলী, হারুনূর রশীদ রঙ্গু, শেখ দরবেশ আলী,ব্যবসায়ী মোজাহিদ আহমদ চৌধুরী,ব্যবসায়ী আব্দুল মালিক, জামাল মিয়া, মসুদ মিয়া, ইব্রাহিম মিয়া, এম এ মুবিন, জসিম উদ্দিন, শুয়েব আহমদ আমিন, ব্যবসায়ী কয়েস আহমদ ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.