post
এনআরবি বিশ্ব

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শপাড়া হাদির গো বাড়ি। কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
এনআরবি বিশ্ব

চলতি মাসের প্রথম ১৯ দিনে রেমিটেন্স এসেছে ১৪ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৯ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১২৮ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার।

post
এনআরবি বিশ্ব

সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তার সহধর্মিণী দুবাই ডিপ্লোমেটিক লেডিস গ্রুপের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন এ আয়োজন করেন। দুবাইয়ের পাঁচ তারকা হোটেল র‌্যাফেলস-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক রশিদ আবদুল্লাহ আল কাসির। অনুষ্ঠানে দুবাই বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ আসফাক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, ফাস্ট সেক্রেটারি মোঃ আরিফ রহমান, এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মাহাতাবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

কানাডায় বৈশাখী মেলা উদযাপিত

কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়েছে বৈশাখী মেলা-১৪৩১। মেলায় শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে উপস্থিত হন। মেলা বাংলাদেশের জাতীয় সংগীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এতে ছিল নানারকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান। দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সুরেলা কণ্ঠে গান এবং নিত্য। মেলায় অতিথি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি তার মধুর কণ্ঠে মাতিয়ে রাখেন সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন বিটিস কলম্বিয়া (কনসারভেটিভ) পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন।

post
এনআরবি বিশ্ব

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত

বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। স্থানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু আগতদের স্বাগত জানান। অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া। গান পরিবেশন করেন দিবা, রাজু গাজী ও অমি। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দসহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশুসহ স্থানীয় স্প্যানিশরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে স্থানীয় জিএমবিএ এর কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা ড: নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান,মীর গোলাম মোস্তফা,রহুল আমিন রুহেল, ওয়েস কামালী ও শেখ জাফর আহমদ।

post
এনআরবি বিশ্ব

ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন হিরা কাঞ্চন হিরক, নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীপর্ণা দেব সরকার। তত্বাবধানে ছিলেন তৌফিকুর রহমান, মাধবী,  ঝুমনী, আতিয়া,  শিখা এবং নীরা। অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি কবি গোলাম কবির শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে ধন্যবাদ দেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় 'বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। সভার শুরুতে সভাপতি সুরুজ্জামান জামান উপস্থিত সকল প্রবাসীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, আব্দুল হাকিম, আবু ইউসুফ, জসিম উদ্দিন, শিপলু আহমেদ নিয়াজি, জসিম উদ্দিন, করিম উদ্দিন, এলাইস মিয়া, শহীদ উদ্দিন, সেলিম আহমদ লালন, নুরুজ্জামান আলী ও ইকবাল বকসিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাঈদ খোকনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, এ কে এম আজগর আলী, আসলাম সেলিম, কাসেম আলী, জয়নাল আবেদীন, হোসেন খান এনায়েত, সাদ্দাম হোসেন ও জুনায়েদ আহমেদ।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে নিজস্ব জমিতে হবে বাংলাদেশ দূতাবাস

তিন দিক ঘিরে রয়েছে চীন, ফিলিস্তিন ও জাপানের দূতাবাস এবং একদম পাশ ঘেঁষেই রয়েছে জাতিসংঘের একটি ভবন। এরই মাঝামাঝি স্থানে নিজস্ব জমিতে হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরী ভবন।দেশটির মুশরেফ এলাকার ডিপ্লোমেটিক জোনে কুয়েতের বরাদ্দকৃত ২টি জমি রাষ্ট্রদূতকে বুঝিয়ে দিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বশরীরে উপস্থিত হন সেখানে। এসময় রাষ্ট্রদূত জানান, প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে দ্রুত কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ শুরু করা হবে। চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ এর জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান সহ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.