post
এনআরবি বিশ্ব

প্রবাসে বাংলা সাহিত্য প্রসারে দরকার পৃষ্ঠপোষকতা

জীবিকার তাগিদে প্রবাসের কঠিন জীবন বেছে নিয়েছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থাকলেও মাতৃভূমির প্রতি তাদের রয়েছে অঘাধ ভালোবাসা। রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশের উন্নয়নে অবদান রাখছেন, তেমই বাংলা ভাষা ও সংস্কৃতিকেও তুলে ধরছেন বিশ্বদরবারে। প্রবাসের ব্যস্ত জীবনেও যারা বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিচ্ছেন তাদেরই একজন যুক্তরাজ্য প্রবাসী ও কথাসাহিত্যিক সাগুফতা শারমিন তানিয়া। তবে বিশ্ব অঙ্গনে মাতৃ-সংস্কৃতির প্রসারে চর্চারও প্রয়োজন, বলছেন এই বাংলাদেশি। এছাড়াও ব্যস্ত টোকিওতে দীর্ঘ প্রবাস জীবন পার করছেন কথাসাহিত্যিক জুয়েল আহসান কামরুল। তবে শুধুমাত্র নাড়ীর টানে বাংলা সাহিত্যকে আকড়ে নিয়েছেন এই বাংলাদেশি। প্রবাসীদের চেষ্টায় যুক্তরাজ্যসহ ইউরোপে ছড়িয়ে পড়ছে বাংলা সাহিত্যের জয়গান। তবে এর জন্যে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই কম, বলছেন কবি ও কথাসাহিত্যিক মিল্টন রহমান।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৭ শতাধিক বাংলাদেশি কর্মী পাচ্ছেন বকেয়া বেতন

মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৭ শতাধিক বাংলাদেশি কর্মী পাচ্ছেন বকেয়া বেতন। পেনিনসুলার লেবার ডিপার্টমেন্ট (জেকেটিএসএম) জোহরের পেনজেরাংয়ে ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন।চাকরির প্রস্তাব দিয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় নিয়ে অমানবিক পরিস্থিতিতে ফেলে সে দেশের পেঙ্গেরাংয়ের একটি কোম্পানি। মুলিয়াঅন এনার্জি এসডিএন বিএইচডি নামের ওই কোম্পানিটি ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে সে দেশে কর্মী নিয়েছে। পরবর্তীকালে মালয়েশিয়ার ওই অঞ্চলের শ্রম আদালতে অভিযোগ দায়ের করলে অর্ধেক বেতন পরিশোধের শর্তে বিরোধ নিষ্পত্তি করতে রাজি হয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার মেট্রো হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার জোহর শ্রম বিভাগের (জেটিকে) কর্মকর্তারা নিয়োগকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে শ্রম আদালত এ নির্দেশনা দেন। গত বছরের অক্টোবর থেকে বেকার দিনযাপন করা এই কর্মীরা বাকি অর্ধেক বেতন কবেনাগাদ পাবেন, সেই নিশ্চয়তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ১০ ফেব্রুয়ারির মধ্যে তাদের কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন আদালত। মালয়েশিয়ার শ্রম আদালত জানিয়েছেন, জোহর রাজ্যে সাত শতাধিক বাংলাদেশি কর্মীকে চাকরি দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করেছে ওই কোম্পানি। পরে আদালতে অভিযোগ করা হলে ২০২৩ সালের অক্টোবর থেকে ওই কর্মীদের বকেয়া বেতনের অর্ধেক (প্রায় ১০ লাখ রিঙ্গিত বা ৩ লাখ মার্কিন ডলার) পরিশোধ করতে রাজি হয় মুলিয়াঅন এনার্জি এসডিএন বিএইচডি।

post
এনআরবি বিশ্ব

মুক্তি পেলেন মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা কাইয়ুম

অবশেষে মুক্তি পেলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কর্তৃক আটক বিএনপি নেতা এমএ কাইয়ুম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এম এ কাইয়ুম (৬১) পুত্রজায়ার অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্তি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তার স্ত্রী শাহামিন আরা বেগম, মেয়ে অর্ণিতা তাসনিম আনকাউর এবং আইনজীবী এডমন্ড বন। কাইয়ুমের মুক্তিতে মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার।এর আগে, কুয়ালালামপুর হাইকোর্ট তাকে দেশে ফেরত পাঠানোর ওপর স্টে অর্ডার দেয়। কাইয়ুমের পক্ষে এ আবেদন করেছিলেন আইনজীবী কী শু মিন। পরে বিচারক এ আবেদনের পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ই এপ্রিল ধার্য করেন।পরবর্তীতে, গত ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, অভিবাসন বিভাগ আদালতের আদেশ মেনে চলবে। আদালত যতক্ষণ পর্যন্ত তার অবস্থার বিষয়ে সিদ্ধান্ত না দেয় অভিবাসন বিভাগ তাকে নির্বাসন দেবে না।উল্লেখ্য, ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় তিনি ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

জাপানে বাংলাদেশিদের পিঠা উৎসব

অনেক বাংলাদেশির দীর্ঘদিনের বসবাস জাপানে। বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা। জাপানের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এসব বাংলাদেশিরা। তাদের একত্রিত করতে দেশটির সাইতামা প্রেফেক্সারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি। দিনব্যাপি উৎসবে ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্যবাহী পিঠা ছাড়াও ভাপা পিঠা, পুলি পিঠা, খোলা চিতই, দুধ চিতই, ডিম চিতই, ঝাল কুলি,পায়েস,পাটি সাপটা ও কলার পিঠাসহ হরেক রকমের পিঠার পসরা বসানো হয় । আয়োজকরা জানান,প্রবাসে নিজেদের ঐতিহ্যকে ধারণ ও লালন করতেই এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। জাপানে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই উৎসবে। পরে সাংস্কৃতিক দল মাদলের গান আর নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

post
এনআরবি বিশ্ব

বৈষম্যহীন বাংলাদেশ চেয়ে টরন্টোতে পিডিআইয়ের সম্মেলন

মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের দাবিতে টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার প্রথম সম্মেলন। সম্মেলনে আজফার সাঈদ ফেরদৌসকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মনির জামান রাজুকে সাধারণ সম্পাদক এবং নাট্যকর্মী রোমান চৌধুরীকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সোলায়মান তালুত রবিন। সম্মেলনের প্রথম পর্বে ছিল কাউন্সিল অধিবেশন ও দ্বিতীয় পর্বে উন্মুক্ত অধিবেশন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আজিজুল মালিক এবং পরিচালনায় ছিলেন মনির জামান রাজু। উন্মুক্ত অধিবেশন পর্বে সভাপতিত্ব করেন বিদ্যুৎরঞ্জন দে এবং পরিচালনায় ছিলেন মাহবুব আলম। সম্মেলনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. মাশুক মিয়া, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাবেক ছাত্রনেতা সৌমেন সাহা, উদীচী কানাডা সংসদের সাধারণ সম্পাদক মিনারা বেগম, লেখিকা ও অনুবাদক ফারহানা আজিম শিউলী, টরন্টো বাঙালি কমিউনিটির সক্রিয় কর্মী শিবু চৌধুরী, সাংবাদিক শওগাত আলী সাগর, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, টরন্টো ফিল্ম ফোরাম সভাপতি এনায়েত করিম বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সফিউদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা সংগীত হিসেবে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শাহজাহান কামাল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা গন সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শেখর গোমেজ, রেজা অনিরুদ্ধ ও রওশন জাহান উর্মি। 

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে সেন্টার ফর এনআরবি প্রতিনিধিদলের বৈঠক

প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা প্রদানের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন, অনিবাসী বাংলাদেশিদের সহায় সম্পদ রক্ষায় আইন, অবৈধ দখলদার দ্রুত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি, ব্যবসা-বিনিয়োগ ও এফডিআই সহায়ক আইনি নিরাপত্তা, মন্ত্রিসভায় বিভিন্ন আইনের খসড়া অনুমোদনের পূর্বাহ্নে প্রবাসীসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময়, প্রবাসীদের জন্য ভার্চুয়াল কোর্ট পরিচালনা, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ধীরগতির ওয়েবসাইট উন্নয়ন, প্রবাসীদের সহায়ক এনআইডি আইন ইত্যাদি বিষয় নিয়ে সেন্টান ফর এনআরবির একটি প্রতিনিধিদল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার সচিবালয় কাযার্লয়ে সাক্ষাৎ করেন।সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুব আনাম, এবিএম মোস্তাক হোসেন, আওরঙ্গজেব চৌধুরী, মাশিউজ্জামান সেরনিয়াবাত ও শেখ মাসুমুল হাসান। বৈঠককালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, আমি এবং আমার সরকার প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি বলেন, প্রবাসীদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করার জন্য আপনাদের উত্থাপিত বিষয়গুলো আমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করব। তিনি বলেন, সাক্ষ্য আইনের অধীনে দেওয়ানি মামলা ও ডিজিটাল সাক্ষ্যগ্রহণসহ কতিপয় বিষয় নিষ্পত্তি করা যাবে। বেঞ্চ গঠনসহ অন্যান্য বিষয় খুবই আন্তরিকতার সঙ্গে বিবেচনার এবং তার মন্ত্রণালয়ের অধীন বিষয়গুলো দ্রুত বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে প্রবাসীদের সঙ্গে জুম বৈঠকের বিষয়টি মন্ত্রী উল্লেখ করেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়াগামী ৬৯ কর্মীকে স্মার্ট কার্ড প্রদান

উচ্চ অভিবাসন ব্যায় রোধে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি, বিনা খরচে কর্মী নিয়োগে বাংলাদেশের সাথে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকেট পর্যন্ত, সকল খরচ বহন করবে নিয়োগকর্তা। বাংলাদেশের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশন্যাল কোম্পানির মাধ্যমে, এসকল কর্মীকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দক্ষ কর্মীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে চতুর্থ পর্যায়ে মালয়েশিয়াগামী ৬৯ কর্মীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। এসময় তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান। দেশের সুনাম রক্ষার্থে বিদেশগামী কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিদেশ গিয়ে যেনো কোন কর্মী উচ্চ বেতনের লোভের ফাঁদে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান মন্ত্রণালয়ের।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ভালবাসার বসন্ত অনুষ্ঠিত

ভালবাসার বসন্ত নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পী গোষ্ঠি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি ইউকে।ইস্ট লন্ডনের এক বিজনেস সেন্টারে এ আয়োজন করা হয়। সংগীত শিল্পী তানজিন বারী সোমা ও উদিচি শিল্পী গোষ্ঠীর সদস্য মুন্নী বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ফামিয়া খান তিথি, নিরা মোস্তফা ও ফারজানা ইসলাম মাধবী। এসময় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার প্রধান সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ এসোসিয়েশন ইউকের সভাপতি সুজন বড়ুয়া।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করেছে রেসকিউ বিভাগ।সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে ৭ই মার্চ পালন

যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে হাইকমিশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ, প্রবাসী ব্যবসায়ী সিআইপি আলহাজ্ব সোহেল রানা এবং আলহাজ্ব দুলাল মাদবরস সহ অনেকে। সভায় পবিত্র কোরআন  তেলাওয়াত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেরর উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.