post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৩০

মালয়েশিয়ার পাহাংয়ে, ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে, শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন,ইন্দোনেশিয়ার ১০,থাইল্যান্ডের ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে, অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে, ৩০ জনকে আটক করা হয়।

post
এনআরবি বিশ্ব

হামাসের হামলায় আহত অন্তত-১০

গাজার রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ের গাজা প্রান্তে নতুন করে হামাসের রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামাসের ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি। এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিশরে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা হামাসের গাজা যুদ্ধ অবসানের দাবি মেনে নেবে না। হামাসের সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর-আইডিএফ পক্ষ থেকে বলা, গাজার দক্ষিণাঞ্চলের রাফা ক্রসিংয়ের কাছ থেকে ১০টি রকেট ছোড়া হয়।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

ছোট নৌকা যোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে পাড়ি দেয়া দু‘টো নৌকার সাথে যুক্তদের খোঁজে চলমান তদন্তের অংশ হিশেবে এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনসিএ। ৩৮ বছর বয়েসী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে প্রেস্টন থেকে। গ্রেফতারের পর তার ফোনসহ কিছু দলিলাদি জব্দ করা হয়েছে। ইরাকি নাগরিক ব্যক্তিটি তুরস্ক থেকে ব্রিটেনে আনার জন্য আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

post
এনআরবি বিশ্ব

হজ নিয়ে সৌদি সরকারের নতুন শর্ত

চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করছে সৌদি সরকার। এবার হজ ভিসায় নতুন শর্ত দিয়েছে দেশটি। হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ পারবেন হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,এবারের হজ ভিসায় শুধু মক্কা,মদিনা ও জেদ্দা শহর ভ্রমণ করতে পারবে। এছাড়া, অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেনা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। এই বিধিনিষেধে আরো বলা হয়েছে,যে ব্যাক্তি এই নিয়ম মানবেনা তাকে ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না। সেই সাথে, ওই ব্যাক্তিকে দেশ থেকেও বের কোরে দেয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেয়া ব্যক্তিদের ওমরাহ পালন, বা যেকোনো ধরনের আর্থিক অথবা অনৈতিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নতুন বিধিতে।

post
এনআরবি বিশ্ব

পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ পুতিনের

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আশপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা এ মহড়ায় অংশ নেবেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছেন পুতিন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের ‘বাস্তব’ ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ মহড়া চলাকালে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস

সোমবার হামাস নেতা খলিল আল-হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিসর। সোমবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামেলকেও একই কথা বলেছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

ইউনিভার্সিটি অফ মিশিগানে বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের ডিয়ারবন ক্যাম্পাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে, বৈশাখী উৎসব হয়েছে। অর্গানাইজেশন অব বাংলাদেশি স্টুডেন্টসের উদ্যোগে, ক্যাম্পাসের হলরুমে এই আয়োজন করা হয়। বৈশাখী আয়োজনে ছিল নাচ-গান,কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী খাবার ও হালখাতাসহ নানা আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ, প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের সামনে, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি, স্থানীয় বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরা হয়। পরে সংগঠনটির সক্রিয় সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজার জন্য যুক্তরাজ্য প্রবাসীদের অনুদান

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের পক্ষ থেকে গাজার জন্য আল খায়ের ফাউন্ডেশনে কাছে ৩ হাজার ৬শ পাউন্ড হস্তান্তর করা হয়েছে। পূর্ব লন্ডনে আল খায়ের ফাউন্ডেশনের কার্যালয়ে অর্থ হস্তান্তর করেন সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই ,ইন্টারন্যাশনাল ডাইরেক্টর শামসুল আলম লিটন,একাডেমিক ডাইরেক্টর শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষে অর্থ গ্রহণ করেন শায়েখ মাওলানা আব্দুল বাছিত ও ইক্বরা বাংলা টিভির প্রোগ্রাম প্রডিউসার রানা হামিদ।

post
এনআরবি বিশ্ব

ব্রাজিলে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের প্রায় ৪০০ পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত বন্যার কারণে কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ১২৮ জন নিখোঁজ রয়েছেন। ব্রাজিলের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যের দক্ষিণাংশ আরও বন্যার উচ্চঝুঁকিতে রয়েছে। অনেক স্থানেই বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। এছাড়া বহু বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

post
এনআরবি বিশ্ব

বাইডেনের হুঁশিয়ারির পরও রাফায় ইসরায়েলের গোলাবর্ষণ

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে বড় কোনও অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। রাফার একজন ত্রাণকর্মী বলেন, নগরীটিতে গত ২৪ ঘন্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার এই কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকমাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবন- যেখানে তিনি রয়েছেন। এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী। তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকেই শিশু।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.