post
এনআরবি বিশ্ব

রাশিয়া-চীন প্রতিরক্ষার অঙ্গীকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে আরও নিবিড় অংশীদারিত্বের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে এই সম্পর্কিত যৌথ বিবৃতি সই করেন। বিবৃতিতে তারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছাড়াও তাইওয়ান, ইউক্রেইন ও উত্তর কোরিয়াসহ সবকিছুতেই নিজেদের মতামত শেয়ার করেছেন। নতুন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও আর্থিক খাতে সহযোগিতারও অঙ্গীকার করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে।

post
এনআরবি বিশ্ব

ট্রাম্প খালাস পেলে দেশ ছাড়বে ড্যানিয়েলস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় খালাস পেলে দেশ ছাড়তে পারেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ড্যানিয়েলসের স্বামী ব্যারেট বেড। ড্যানিয়েলস অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল। তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। ড্যানিয়েলস প্রথম ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছিলেন ২০১১ সালে। সেসময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’ এর সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েলস আদালতে সাক্ষ্য দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বর্ণনা দিয়েছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

আবহার মরুতে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। প্রদেশটির বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। তার মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে আসেন সেখানে। জানা যায়, প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে। ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা। বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।

post
এনআরবি বিশ্ব

পার্লামেন্টে তাইওয়ানের আইনপ্রণেতাদের মারামারি

অধিবেশন চলাকালে পার্লামেন্টকক্ষে মারামারি, হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে চলা কয়েক দফা বিতর্কের মধ্যেই বিরোধীদল ও সরকারদলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং কিল ঘুষিও মারেন তারা। ভোট শুরুর আগেও পার্লামেন্টকক্ষের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারো মারামারি শুরু হয়।

post
এনআরবি বিশ্ব

খারকিভে বড় অগ্রগতি রুশ বাহিনীর

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে দেশটির সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। যুদ্ধের সম্মুখসারি থেকে এ অঞ্চলের অন্তত ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা। এ ছাড়া সম্মুখসারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খারকিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এ অঞ্চলের ১২টি গ্রাম দখলের দাবি করেছে তারা। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেছেন, খারকিভের সীমান্তবর্তী গ্রাম লিপৎসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেনের সেনাদের হাতে পৌঁছায়নি অস্ত্র

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনো পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে। রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকসান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তিনি ও তাঁর সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। কোজাচেঙ্কোর বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম সেভেন সেভেন সেভেন হাউৎজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত। কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে।

post
এনআরবি বিশ্ব

গাজায় হামাস-ইসরায়েল লড়াই চলছে

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার সরু গলিপথগুলোতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হচ্ছে। আর দক্ষিণে রাফার চারপাশে জড়ো হওয়া ইসরায়েলি ট্যাংকগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গাজার ঐতিহাসিক আটটি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম জাবালিয়ার কেন্দ্রস্থলের বাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া বহর ঢুকে পড়েছে, তাদের এগিয়ে যাওয়ার পথে বুলডোজারগুলো বাড়ি, দোকানসহ যা পড়ছে সব গুড়িয়ে দিচ্ছে। ইসরায়েল জানিয়েছিল, গাজা যুদ্ধের প্রথমদিকেই তাদের বাহিনী জাবালিয়া পরিষ্কার করে ফেলেছিল, কিন্তু হামাসের যোদ্ধাদের ফের সংঘটিত হওয়ার প্রচেষ্টা রুখে দিতে গত সপ্তাহে আবার তাদের বাহিনী সেখানে ফিরেছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

পার্বত্য অঞ্চলে, বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভিসহ একাধিক সংবাদমাধ্যমও এ খবর দিয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, 'প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন।' ইরানের সংবাদ সংস্থা মেহেরও মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানিয়েছে, 'ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহিদ হয়েছেন'। এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে প্রাণের 'কোনো চিহ্ন নেই'; ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি। রয়টার্সও ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, রাইসিকে বহনকারী হেলিকপ্টার 'সম্পূর্ণ পুড়ে গেছে'। ওই কর্মকর্তা বলেছিলেন, 'বিধ্বস্ত হওয়ার পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণ পুড়ে গেছে…দুর্ভাগ্যজনকভাবে সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।' এদিকে রেড ক্রিসেন্টও জানিয়েছিল যে, হেলিকপ্টারের আরোহীদের বেঁচে থাকার কোনো চিহ্ন দেখা যায়নি। রেড ক্রিসেন্ট বলেছে, দুর্ঘটনাস্থলে তারা 'হেলিকপ্টারের আরোহীদের বেঁচে থাকার কোনো চিহ্ন' দেখতে পায়নি। দুর্ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের নেওয়া ড্রোন ফুটেজ প্রচারিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে। ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি খাড়া, অরণ্যবেষ্টিত পাহাড়ের উৎরাইয়ে বিধ্বস্ত হয়েছে। নীল-সাদা লেজ ছাড়া হেলিকপ্টারটির আর কিছুই অবশিষ্ট নেই। (রোববার-১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এর বেশ দীর্ঘ সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। ইরানিয়ান রেড ক্রিসেন্ট হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পার্বত্য অঞ্চলে তীব্র বৈরী আবহাওয়ার মধ্যে হওয়া এ দুর্ঘটনা থেকে রাইসিসহ অন্যদের বেঁচে ফেরার আশা এখন নেই বললেই চলে। ইরানিয়ান রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেন, 'আমরা ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না।' উদ্ধারকারী দলের কাছ থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ পাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা। উদ্ধারকারী দল জানিয়েছে, হেলিকপ্টারের পুরো কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুড়ে গেছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে বেঁচে যাওয়া কোনো যাত্রীর চিহ্ন দেখতে পায়নি বলে আল জাজিরাকে জানিয়েছে উদ্ধারকারী দল। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বন-জঙ্গলে ঘেরা। সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধাকাজ ব্যাহত হয়েছে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতোল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.