post
অভিবাসন

ইইউ’র নতুন অভিবাসন চুক্তি

ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তিপ্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। এতে অভিবাসন বিষয়ে জোটবদ্ধ উদ্যোগ বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। এদিন অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তির পাঁচটি আইনি ধারায় রাজনৈতিক সম্মতিতে পৌঁছেছে ইইউর সদস্য রাষ্ট্রগুলো। আরও যেসব ধারার বিষয়ে এখনো একমত হওয়া বাকি, সেগুলো তৈরি ও অনুমোদনের জন্য আলোচনা চলবে। অধিবেশন শেষ হওয়ার আগেই এগুলো ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট উভয়কে পাস করতে হবে। নতুন চুক্তি অনুসারে, ইইউ সীমান্তে আসার সাতদিনের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা পরীক্ষাও করা হবে। ছয় বছর বা তার বেশি বয়সীদের বায়োমেট্রিক ফেসিয়াল ও ফিঙ্গারপ্রিন্ট ডেটা ইইউর ইউরোড্যাক তথ্যব্যাংকে সংরক্ষণ করা হবে। যারা সমুদ্রে উদ্ধার অভিযানের মাধ্যমে এসেছেন, তাদের আলাদাভাবে নিবন্ধিত করা হবে। প্রতি বছর ৩০ হাজার জনকে সেবা দেওয়া হবে। তবে কেন্দ্রগুলোর ১ লাখ ২০ হাজার জনের সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এসব বিষয়ে ইইউ দেশগুলো সম্মত হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় থানায় অভিযোগ করতে গিয়ে উল্টো ১৭১ বাংলাদেশি আটক

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় কলিং ভিসায় এসে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো অসহায় ১৭১ জন বাংলাদেশি কর্মীকেই আটক করেছে পুলিশ।জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশী লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে গত বুধবার তাদের আটক করলে জহুরবারু ইমেগ্রশন বিষয়টি আজকে প্রকাশ করেছে। কোটা টিংগি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা সংবাদ মাধ্যমকে বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশের প্রতিবেদনের পর আরও তদন্তের জন্য একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়। এদিকে, মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের জন্য, ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ জন বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫(১)(সি) ধারার অধীনে তদন্তের জন্য আটক করা হয়েছে। কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন বলেন, আটকদের আরও তদন্তের জন্য জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

post
অভিবাসন

ফ্যামিলি ভিসার বিধিনিষেধ থেকে সরে এসেছে যুক্তরাজ্য

ফ্যামিলি ভিসার বিধিনিষেধ থেকে সরে এসেছে যুক্তরাজ্য সরকার। ভেঙে যাওয়া স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। দেশটিতে স্পাউস ভিসায় প্রিয়জন নিয়ে আসতে ৩৮ হাজার ৭০০ পাউন্ড নীতি থেকে সরে এসেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পারিবারিক বা স্পাউস ভিসায় কাউকে যুক্তরাজ্যে আনতে গেলে বাৎসরিক আয় ২৯ হাজার পাউন্ড বাধ্যতামূলক দেখাতে এই প্রস্তাবটি কার্যকর হবে। ২১ ডিসেম্বর এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্পাউস নিয়ে আসতে মূল আবেদনকারীকে ৩৮ হাজার ৭০০ পাউন্ড বাৎসরিক আয় দেখতে হবে এই ঘোষণার পর অনেকেই ভেঙে পড়েছিলেন। রক্ষণশীল সরকারের এমন পরিকল্পনার চরম সমালোচনা করেছেন সাধারণ নাগরিক ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্রিটেনের লিবারেল ডেমোক্রেট দল এই নীতিকে ‘অকার্যকর’ নীতি বলেও মন্তব্য করেছে। প্রবল সমালোচনার পর নতুন করে আবার বাৎসরিক আয় ২৯ হাজার পাউন্ড করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

post
অভিবাসন

সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গেল দুই দিনে বৈধ কাগজপত্র বিহীন শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চলতি মাসে মাত্র এক সপ্তাহে শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে প্রায় ১৯ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটকৃতদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক। অবৈধ ও বেআইনি কাজ জড়িত সন্দেহে সৌদি সরকারের সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার অভিবাসীর সংখ্যা প্রায় ৪৪ হাজার। তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে দেশ ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এদিকে, রিয়াদ এবং এর আশপাশের এলাকায় গত দুই দিনে অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানের অভিযোগে শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বৈধ কাগজপত্র দেখানোর পর ছাড়া পেয়েছেন। এক সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যে কোন ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটিতে অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা বা পরিষেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানাসহ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

post
অভিবাসন

মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় বাংলাদেশিসহ ৫ শতাধিক আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা’ খ্যাত কতোরায়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ এক হাজার সদস্য অভিযান চালিয়ে তাদের আটক করে। ‘মিনি ঢাকা’ খ্যাত কতোরায়ায় ব্যবসা পরিচালনাকারীরা স্থানীয়দের মতো ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করে- এমন অভিযোগের ভিত্তিতে বিদেশিদের ওপর অভিযান চালানোর জন্য বেলা ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে দেশটির আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পরে দুপুর ১টা পর্যন্ত অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারসহ অনেক দেশের নাগরিক রয়েছেন। আকস্মিক অবরোধের কারণে পালাতে ব্যর্থ হন এসব বিদেশি নাগরিক। আটক সব বিদেশিকে ডকুমেন্ট পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টার-পুলাপোল নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই শেষে দোষীদের আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।

post
অভিবাসন

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৭ অভিবাসী আটক

অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের সময় রোমানিয়া সীমান্ত থেকে চার দিনে ১০৭ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, মিশর, ইরাক, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলেও জানিয়েছেন তারা।এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ জানিয়েছে, রোমানিয়ায় আসা নিয়মিত ও অনিয়মিত অভিবাসীরা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করেন। এ কারণে সবগুলো সীমান্তে কড়া নজরদারি রেখেছে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশে ইচ্ছুক দেশটি। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন দেশের ১০৭ জন অভিবাসীর হাঙ্গেরিতে বেআইনি প্রবেশ ঠেকিয়ে দিয়েছে রোমানিয়া বর্ডার পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টারত অভিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানানো হবে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল বৃহস্পতিবার অপস মাহির নামে চালানো অভিযানে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, বৃহস্পতিবার বিকেলে অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।শুক্রবার এক বিবৃতিতে তাহির বলেন, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ার নাগরিক, সাতজন মিয়ানমারের নাগরিক, তিনজন ভারতীয় এবং একজন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর। আটকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তাহির।

post
অভিবাসন

প্রবাসীদের সচেতন করতে ব্যবস্থা নিচ্ছে মালদ্বীপ দূতাবাস

প্রবাসীদের সচেতন করতে নানা ব্যবস্থা নিচ্ছে মালদ্বীপ দূতাবাস। বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোসহ নানা ইস্যুতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তারা।রোববার মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল দেশটির কয়েকটি দ্বীপ এলাকা পরিদর্শন করেন। এসময় প্রবাসী কর্মীদের মধ্যে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সেইসঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন দূতাবাসের কর্মকর্তারা। এসময়ে তারা বেশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা দেন  প্রবাসীদের। প্রতিনিধি দলে মিশনের কাউন্সেলর ও হেড অব চেন্সারি মো. সোহেল পারভেজ,তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। হাইকমিশনের প্রতিনিধি দলটি আড্ডু শহরের আশপাশের বাংলাদেশিদের বসবাসরত  আইল্যান্ডগুলো পরিদর্শন করে। এছাড়াও সফরকালে আড্ডু আইল্যান্ডে অবস্থিত আড্ডু ইকুয়াটোরিয়াল হাসপাতাল পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরে হাসপাতালের পরিচালক ও সেখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তারা।

post
অভিবাসন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময় বাকি ১৯ দিন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময় বাকি আর মাত্র ১৯ দিন। চলতি মাসের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদন। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।দেশটির সংশ্লিষ্ট দফতর থেকে বলা হয়েছে,যারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছেন এবং নথিভুক্ত নিশ্চিত করতে প্রোগ্রামের সঙ্গে নিবন্ধন করার জন্য এগিয়ে আসবেন সেসব নিয়োগকর্তাদের জন্য ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্মসূচি একটি সুযোগ। ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নিয়োগকর্তাদের ইমিগ্রেশন কাউন্টারে কর্মীদের যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। এর আগে, মালয়েশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গত ২৭ জানুয়ারি থেকে রিক্যালিব্রেশন কর্মসূচি শুরু হয়।

post
অভিবাসন

চলতি বছর ৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া;জানা যায়নি বাংলাদেশীদের সংখ্যা

চলতি বছর প্রায় ৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনো জানা যায়নি।রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া কমপ্লেক্সে অভিযানকালে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। জুসোহ বলেন, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৮০২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া একই সময়ে দেশটিতে পরিচালিত ৯ হাজার ১৬৪টি অভিযানের মাধ্যমে এক লাখ তিন হাজার ১২৪ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ বিদেশি ও ২৮৯ নিয়োগকর্তাকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ নারী ও ১১৫ পুরুষ রয়েছেন। আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.