post
অভিবাসন

ইতালিতে প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইতালিতে অভিবাসীদের উপর হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি রাজধানী রোমে একই ঘটনায় আহত হয়েছেন, ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশীও।নেক্কারজনক এসব ঘটনাকে বর্ণবাদী হামলা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। এবার প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ইতালির বামপন্থী জোটের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো। যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। ওই হামলায় আহত বাংলাদেশি কবির জানান, স্থানীয় উশৃংখল কিছু যুবক অন্যায়ভাবে তাকে আঘাত করে। এ হামলার নিন্দা জানিয়ে প্রতিরোধের আহবান জানান, বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালি-বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন। এছাড়াও,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার কথা জানান দেশটির প্রবীণ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব নূরে আলম। এসময় বক্তারা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা নয় বরং ইতালীয়দের সাথে সুসম্পর্ক এবং সামাজিক বন্ধনে বিশ্বাস করেন প্রবাসী বাংলাদেশীরা।

post
অভিবাসন

মালদ্বীপে যৌথ অভিযানে ৫০ অবৈধ অভিবাসী আটক

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন বিভাগ পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে। তারা বলেন, আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

post
অভিবাসন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেনে দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেনের বার্সেলোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে, শাহজালাল জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির সভাপতি আক্কাস মিয়া,সদস্য সচিব আতিকুর রহমান লিটু,যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন, বড়লেখা পৌরসভা'র সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, বিএনপি নেতা শিপলু আহমদ নিয়াজী,রায়হান আহমদ ও রাজন আহমদসহ অনেকে। দোয়া পরিচালনা করেন, শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন।

post
অভিবাসন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেনে দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেনের বার্সেলোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে, শাহজালাল জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির সভাপতি আক্কাস মিয়া,সদস্য সচিব আতিকুর রহমান লিটু,যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন, বড়লেখা পৌরসভা'র সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, বিএনপি নেতা শিপলু আহমদ নিয়াজী,রায়হান আহমদ ও রাজন আহমদসহ অনেকে। দোয়া পরিচালনা করেন, শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন।

post
অভিবাসন

যুক্তরাজ্য থেকে ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানো পরিকল্পনা

যুক্তরাজ্য থেকে ‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দলীয় নেতা কিয়ার স্টারমারের মন্তব্যের ‘অপব্যাখ্যা’ দেয়া হচ্ছে বলে দাবি করেছে লেবার পার্টি। এ সপ্তাহে দেশটির ‘ডেইলি সান’ পত্রিকা আয়োজিত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ‘অযাচিতভাবে’ বাংলাদেশের নাম টেনে আনেন বিরোধীদল লেবার পার্টির নেতা স্টারমার। মানবপাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্যয়বহুল রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছিলেন স্টারমার। তার এ মন্তব্যের ফলে ব্রিটেনের বাঙালী কমিউনিটিতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 

post
অভিবাসন

যেমন কাটলো লেবাননে বাংলাদেশিদের ঈদ

পরিবার ও স্বজনদের সাথে ঈদ উদযাপন করা, অবশ্যই অন্য রকম আনন্দের। কিন্তু সেই আনন্দ স্পর্শ করতে পারে না প্রবাসীদের। দেশ ও পরিবার- দুটোর সমৃদ্ধিতেই নিজের অংশগ্রহণ থাকলেও, কোন উৎসবেই অংশ নিতে পারেন না অধিকাংশ প্রবাসী।বরিশালের মনির হোসেন দম্পতি দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে বাস করছেন লেবাননে। তাদের জীবনের বেশিরভাগই ঈদ কেটেছে প্রবাসের মাটিতে। দেশে পরিবারের সাথে ঈদ পালনের ইচ্ছে থাকলেও প্রবাসের ব্যস্ততা, সব আনন্দ ম্লান করে দিয়েছে। ঈদ আড্ডায় প্রবাসীরা জানান, প্রতিটি মুহূর্তেই মনে পড়ে দেশের স্মৃতি। থাকে পরিবারের সাথে ঈদ না করতে পারার আক্ষেপও। তবুও তাদের কষ্টের টাকায় আপনজন আনন্দে ঈদ করতে পারছে,এটাই তাদের বড় সার্থকতা।

post
অভিবাসন

ঈদ উদযাপন করলো আমিরাত প্রবাসীরা

ইদের নামাজ,কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছে দুবাই, শারজাহ, আজমানসহ উওর আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা।আমিরাতের সকল প্রদেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে। পরস্পরের সাথে কুশল বিনিময় করেছে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে বেশিরভাগ বাঙালি কোরবানী না দিতে পারলেও যারা কোরবানী করেছেন তারা তাদের দেশী ভাইদের সাথে মেতেছেন ঈদ আনন্দে। এরই ধারাবাহিকতায় দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তাঁর সহধর্মিণী আবিদা হোসেন সরকারি বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন।অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির,কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলীসহ আরো অনেকে। এছাড়া দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

গ্রীস কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিবাসী হত্যার অভিযোগ

গ্রীসের কোস্ট গার্ডের বিরুদ্ধে গত তিন বছরে প্রায় ৪৩ জন মাইগ্রেন্টকে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে সম্প্রতি নয়জনকে সমুদ্রের পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে গ্রীস কোস্ট গার্ড অভিযোগ অস্বীকার করেছে। তাদের সাবেক এক সিনিয়র অফিসার বলেছেন, তিনি ১২ জন ইমিগ্রান্টকে নৌকাতে তুলতে দেখেছেন। যারা আর ফিরে আসেনি। এ ঘটনাকে তিনি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইমিগ্রান্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ গ্রীস সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিনের। এবার প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য প্রমানের মধ্য দিয়ে বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। বিবিসি গত ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পনেরটি ঘটনা পর্যবেক্ষণ করেছে। এতে দেখা গেছে গ্রীস কোস্ট গার্ডের হাতে প্রায় ৪৩ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে।

post
অভিবাসন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আফিফ শহরে বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চাঁদপুরের তিন প্রবাসীর বাড়িতে চলছে শোক।বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। তিনজনের মধ্যে একজন ঠিকাদার ও দুইজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে নিহতদের পরিবার। নিহতরা হলেন, চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ মোস্তফা গাজী রিফাত। একই উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির এবং ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া ইউনিয়নের পশ্চিম বিষকাটালী এলাকার জামাল চৌকিদার এর ছেলে সবুজ চৌকিদার।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ভিসাহীনদের ফিরে যাওয়ার কর্মসূচি চলমান

মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী। মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন,দুটি অভিযানে তাদের আটক করা হয়। বিবৃতিতে তিনি বলেন, অভিযানের সময় ১২টি স্থান পরিদর্শন করে ৪৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত ৪৬ জনের মধ্যে ২৪ জন মিয়ানমারের নাগরিক, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচ ভারতীয়, চার বাংলাদেশি, তিনজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.