post
অভিবাসন

দেশে-বিদেশে দেড় হাজার বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কাশেম মিয়া

২০২৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৬৯ জন প্রবাসীকে সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন মোঃ কাশেম মিয়া। দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় হাজার বাংলাদেশির।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মরহুম মোঃ বাক্কী মিয়ার ছেলে মোহাম্মদ কাসেম মিয়া। ১৯৯১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর রাস আল খাইমাহ চাকরী করার পর আজমান এর বাঙালি মার্কেটে তৈরি করেন 'কাশেম রেডিমেড গার্মেন্টস এবং মোহাম্মদ কাশেম রেডিমেট গার্মেন্টস ট্রেডিং এলএলসি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশে তৈরি করেছেন দুইটি পোশাক কারখানা। দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় হাজার বাংলাদেশীর। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ২০২৩ অর্থবছরে শুধুমাত্র মোঃ কাশেম মিয়াই অর্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড। সম্প্রতি মধ্যেপ্রাচ্যে বাড়ছে প্রবাসী ব্যবসায়ীদের সংখ্যা। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাদেরকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান করেন সফল এই ব্যবসায়ী।

post
অভিবাসন

মালয়েশিয়ায় চার হাজারের বেশি আটক

মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদনকেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। অভিযানে নতুন বছরের প্রথম ১৮ দিনে বাংলাদেশিসহ চার হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। জুসোহ বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পৃথক ৮৭০টি অভিযানে ৯ হাজার ১৬৯ অভিবাসী শ্রমিকের কাগজপত্র চেক করা হয়েছে। এরমধ্যে বৈধ কাজপত্র না থাকায় ৪ হাজার ২৬ জনকে আটক করা হয়। এছাড়াও এক হাজার ৪৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিশেষ এ অভিযানের মধ্যে অন্যতম ছিল কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা খ্যাত’ কোতারায়া বাংলা মার্কেট। এখানে প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়।

post
অভিবাসন

বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে গিয়ে মালয়েশিয়ায় আটক ৩ রোহিঙ্গা

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। আটক তিনজন হলেন- জসিম উদ্দিন, নুরুল ইসলাম এবং শামসুল আলম। তারা টেকনাফ, কক্সবাজারের ঠিকানা ব্যবহার করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ মিশনে ট্রাভেল পারমিট নিতে আসেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখেন যে উক্ত নাম ঠিকানা ব্যবহার করে কিছুদিন আগে তিনজন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানায়, ট্রাভেল পারমিট পাওয়ার জন্য দালালকে ৪ হাজার রিংগিত দিয়েছে তারা। স্থানীয় পুলিশের সহায়তায় দালালদের সন্ধান করছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস।

post
অভিবাসন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা হবে: প্রতিমন্ত্রী

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করে লিবিয়ায় বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস.এম সুলিমান সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সময় দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। এর আগে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান লিবিয়ার রাষ্ট্রদূত সুলিমান। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

জার্মানিতে অভিবাসন আইনের পরিবর্তন

জার্মানিতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে এনে নতুন আইনের অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সেই সঙ্গে নতুন আইনে দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগও দেওয়া হয়েছে। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে নতুন আইনের পক্ষে বেশি ভোট পড়েছে। জার্মান সরকার মনে করছে, এই আইনের মাধ্যমে দেশটি দক্ষ কর্মীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কর্মীসংকট লাঘব হবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাটসসহ জোট সরকারের অংশীদার ফ্রি ডেমোক্র্যাটস ও গ্রিন পার্টি আইনটির পক্ষে ভোট দিয়েছে। আর কট্টর ডানপন্থী দল এএফডির সঙ্গে এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন।

post
অভিবাসন

লিবিয়ায় নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে ইব্রাহিম ফকির নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়। ৩২ বছর বয়সী ইব্রাহিম ফকিরের (৩২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে। ওই গ্রামের কৃষক নূরুল ইসলামের ছেলে তিনি। ইব্রাহিম ফকিরের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, একবছর আগে দালাল খোরশেদ আলমের মাধ্যমে তার স্বামী ইব্রাহিম ফকির ও একই বাড়ির কবির হোসেন লিবিয়া যান। দালাল খোরশেদ আলম তাদের যেখানে কাজের জন্য নিয়ে যান, সেখানে গিয়ে তারা বেশ বিপদে পড়েন। কারণ, কথার সঙ্গে কাজের কোন মিল খুঁজে পাননি তারা। রোজিনা বেগম বলেন, কৌশলে ২ মাস আগে কবির হোসেন দেশে ফিরে আসেন। কিন্তু ওই দেশের দালাল চক্রের কবলে পড়ে যান ইব্রাহিম। তিনি জানান, কাজ না পেয়ে প্রতিবাদ করলে দালাল চক্র ক্ষিপ্ত হয়ে উঠে ইব্রাহিমের ওপর। একপর্যায়ে তাদের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার স্বামী। এদিকে, লিবিয়া ফেরত কবির হোসেন জানান, লিবিয়ার বেনগাজী শহরের পাশে নির্জন একটি এলাকায় তাকে এবং ইব্রাহিম ফকিরকে রাখা হয়। সেখানে তাদের মতো আরও কয়েকজন বাংলাদেশিকেও দেখেছেন তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন মোল্লা বলেন, অনেক কষ্ট করে নূরুল ইসলাম তার ছেলেকে লিবিয়া পাঠান শুধুমাত্র ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু এখন তা আর হলো কই!  তবে ইব্রাহিম ফকিরের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের সহায়তা চান তিনিসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৫৬১

মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদেরর আটক করা হয়। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টায় শুরু হওয়া এই অভিযান ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ রুসলিন বিন জুসোহের নেতৃত্বে পরিচালিত হয়। আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে। এরপর আটক করা হয় ৫৬১ জনকে। আটককৃতদের মধ্যে তারা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো, কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
অভিবাসন

নিজ দেশেই হয়রানীর শিকার প্রবাসীদের; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার, এমন অভিযোগ অনেক প্রবাসীর। বাধ্য হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করছেন এসব ভূক্তভোগীরা।জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। জীবন সংগ্রামী এই প্রবাসীরা দেশের উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা খোদ নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার , এমন অভিযোগ অনেকের। অন্যদিকে দেশে আহমেদ আলীর মতো অনেক প্রবাসী ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবি করেন এই প্রবাসী সাংবাদিক। দেশে প্রবাসীসহ সাধারন মানুষের নিরাপত্তা না থাকাকে কলঙ্কের মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের নিরাত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

post
অভিবাসন

দুই খাতে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারের

প্ল্যান্টেশন এবং কৃষি খাতে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা সংক্রান্ত স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই পদ্ধতিটি প্রয়োগ করা হবে কারণ কর্মীদের দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। এটি বাধ্যতামূলক শ্রমের মধ্যে পড়বে যা তাদের রেটিংকে প্রভাবিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এসেছেন এবং স্পষ্টতই তিনি চাকরি দিতে পারবেন না, তাই আমরা কর্মচারীকে প্রাধান্য দিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দিচ্ছি। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি শ্রমিকের অভাবে রাবার সেক্টর কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না। প্রায় ৪ লাখ ২০ হাজার হেক্টর রাবার বাগান শ্রমিকের অভাবের কারণে কাজ শুরু করতে পারেনি। অথচ রাবার সেক্টরে ৭০ হাজারের বেশি বিদেশি কর্মীর প্রয়োজন হবে। তিনি বলেন, ফি, খরচ, চুক্তির শর্তাবলী এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমঝোতা স্মারক এমওইউ আবারো পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় অভিযানে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার

মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। অভিযানে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে ১০ স্থানীয় নাগরিকও রয়েছেন। গত একমাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ছাড়াও ৫২ জনের চীনের, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যান্ডের, তিনজন ইন্দোনেশিয়ার, একজন লাওস, চারজন মিয়ানমারের, পরিচয়পত্র ছাড়া রয়েছেন একজন। এছাড়া স্থানীয় ১০ জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.