post
সংবাদ

যত্রতত্র পশুবাহী গাড়ি ও হাট নয়: কাদের

পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।ওবায়দুল কাদের বলেন, রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন হয়েছে। পশুর গাড়ি এবং পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহী গাড়ি এবং পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং প্রাণহানি যেন না ঘটে, সেজন্য মনিটরিং বাড়াতে হবে। এসময় বিএনপির দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে আজ কথা বলে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন। এখন বলছে তাকে সাজা দেওয়া যাবে না।

post
সংবাদ

হাট কাঁপাবে প্রবাসীর নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড

কোরবানী উপলক্ষ্যে এবার নোয়াখালীর পশুরহাট কাঁপাবে,আমিরাত প্রবাসী রফিকুল ইসলামের "নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড", যার দাম হাঁকাচ্ছেন ১৫ লক্ষ টাকা। বিশাল আকৃতির কালো রঙের এই ষাড় গরুটির ওজন ৯শ কেজি, যা লম্বায় ৯ফিট আর উচ্চতায় সাড়ে পাঁচ ফিট। বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকীপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে রয়েছে ষাড়টি। খামারি রফিকুল ইসলাম জানান,শখের বসেই দীর্ঘ সাড়ে চার বছর ধরে গরুটিকে লালন-পালন করা হয়েছে। তবে,ষাড়টি মোটা তাজা করতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি।

post
সংবাদ

হজ্বে ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হাজি

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৮৫ হাজার ২৫৭ জন। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।এদিকে, বাংলাদেশের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে হাজীরা সন্তুষ্ট প্রকাশ করলেও, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে, হজ্জের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক।জানা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া হজযাত্রীরা হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। এবারের হজ্ব ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ হজ্বযাত্রী খুশি। তবে কিছু কিছু হাজিরা করেন বিরূপ মন্তব্য। এ বিষয়ে হজ্বের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ- হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। হজ্জের সকল প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। চলতি বছর পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন।

post
সংবাদ

জমে উঠেছে জেলার পশু হাটগুলো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বাজারে ভালো দাম পেয়ে খুশি খামারিরা। আর উপযুক্ত দামে পছন্দমতো পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মূখর শেষ সময়ের পশুর হাটগুলো।জানা যায়, কোরবানিকে সামনে রেখে নরসিংদীর ৬টি উপজেলায় শুধুমাত্র অস্থায়ী পশুর হাট ৭৭টি। এছাড়া স্থায়ী বাজার রয়েছে ১০৩টি, যেখানে ঈদ ছাড়াও পশু কেনাবেচা হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বেচা-কেনাও তত বাড়ছে। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন দাম এখনো লসের পাল্লায়ই আছে। জাল নোট প্রতিরোধে প্রতিটি হাটে জাল নোট শনাক্ত করণের জন্য মেশিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন,নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম। এদিকে, নওগাঁয় ঈদুল আজহা উপলক্ষ্যে জমে উঠেছে কোরবানি পশুর হাট। জেলার বৃহত্তর পশুর হাটগুলোর মধ্যে একটি বদলগাছী উপজেলার কোলাহাট। সব ধরনের গরুর আমদানী থাকলেও মাঝারি সাইজের গরুর বেচাকেনায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

post
সংবাদ

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেনে ভরপুর যাত্রী থাকলেও বাসে তেমন চাপ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি হলে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীর চাপ কম থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়নি। ভোগান্তি কম থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন,বাড়তি ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে যাত্রী চাপ বাড়বে। সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বিলম্ব করেনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে র‌্যাব। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেয়ার কথা জনিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

post
সংবাদ

২৩৩৮ অভিযানে ১ হাজার ১৮০ ইটভাটা বন্ধ

সারাদেশে বর্তমানে ইটভাটা আছে ৬ হাজার ৮৭৬টি। এর মধ্যে বেশ কিছু ভাটা অবৈধ, যাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এসব ভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ৪৩৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ ১ হাজার ১৮০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।ৎ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য ননী গোপালের লিখিত প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা নেওয়া হয়। যেখানে পরিবেশ দূষণ বোধে অগ্রাধিকার ভিত্তিতে অবৈধ, অনুমোদনহীন ও পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধে কার্যক্রম নেওয়া হয়েছে। ওই অগ্রাধিকার কর্মপরিকল্পনার আওতায় ন্যূনতম ৫০০টি বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বায়ুদূষণের অন্যান্য উৎস চিহ্নিত করে যথাযথ কার্যক্রম নেওয়ার নির্দেশনা রয়েছে।

post
সংবাদ

শেষ হল চলতি বছরের হজ ফ্লাইট

শেষ হল চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট। বুধবার দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হল এবারের হজযাত্রা। পবিত্র হজ পালন করতে ১০৫টি ফ্লাইটে এরি মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ বাংলাদেশি হজযাত্রী। এর আগে,গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন, আর বেসরকারিভাবে ৮০ হাজার ৬৯৫ জন।

post
সংবাদ

ভাবমূর্তি ক্ষুন্নকারীদের ছাড় দেয়া হবে না

যাদের কারণে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে,তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গনমাধ্যম কর্মীদের তিনি এতথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন,সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে বাংলাদেশি শ্রমবাজার আরো গতিশীল করার চেষ্টা করছে সরকার। জানা যায়,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার প্রবাসী আয়। আর এই আয় বাড়াতে সরকারি-বেসরকারিভাবেও নেয়া হচ্ছে নানান পরিকল্পনা। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সৃষ্টি করা হচ্ছে, নতুন নতুন শ্রমবাজার। তবে, যে প্রবাসীদের সংগ্রামে গড়ে উঠছে বৈদেশিক মুদ্রার ভিত, সেই রেমিট্যান্স যোদ্ধাদেরই নেই ভোগান্তির শেষ। সম্প্রতি, ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মাধ্যমে, সেই অনিয়মের চিত্র ফুঁটে উঠলো আরও একবার। সাম্প্রতিক এই টিকেট ট্রাজেডিসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে, গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তুলে ধরেন, সম্প্রতি সফর করা তিন দেশের, শ্রমবাজারের অগ্রগতি সম্প‍‍র্কে। জানান, কাতারের বাংলাদেশি শ্রমবাজারের সম্ভাবনার কথাও। এদিকে, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে থেকে এখনো অভিযোগ পড়ছে, তদন্ত কমিটির ইমেইল-হোয়াটসঅ্যাপে। দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন প্রতিমন্ত্রী। অন্যদিকে,ইতালিগামীদের পাসপোর্ট সমস্যার সমাধানে, কাজ করছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ইউরোপের বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে সরকার। বিএমইটির ছাড়পত্র পেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি, ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী। এমন ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে,দেশ-বিদেশেও।

post
সংবাদ

ভোগান্তি এড়াতে নিরলস কাজ করছে ডিএমপি

ঈদ যাএায় ভোগান্তি এড়াতে নিরলস ভাবে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ,এমনটাই জানালেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান । বুধবার সকালে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন ঘরমুখো মানুষের নিরাপত্তায় কাজ করছে ডিএমপি ট্রাফিক। তিনি আরো বলেন, রাজপথে কোন ফিটনেসবিহীন গাড়ী চলবে না । কুরবানীর পশুবাহী গাড়ী চলাচলে যেন কোন জটিলতা সৃষ্টি না হয় - সেজন্য সজাগ রয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

post
সংবাদ

মামলা নিয়ে ড. ইউনূসের মন্তব্য অপমানজনক

কর ফাঁকি দেওয়ার মামলা নিয়ে ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। সোমবার সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বিশ্বের কোন দেশে চলমান মামলা নিয়ে আসামীর কথা বলার সুযোগ নেই, তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.