post
বাংলাদেশ

রমজানে বেড়েছে রেমিট্যান্স

প্রতি বছরের মতো এবারও রমজানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। মার্চের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী অর্থ এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এ বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

post
আন্তর্জাতিক

৪ দিনের সফরে বাংলাদেশে ভুটানের রাজা

৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন, ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াং চুককে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা। এ সময় রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অতিথিকে অভিবাদন জানায়। বাংলাদেশের রাষ্ট্রপতি ভুটানের রাজা অভিনন্দন মঞ্চে নির্ধারিত স্থানে দাঁড়ানোর পর, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাজা প্যারেড পরিদর্শন করেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে যান রাজা-রানি। সেখানে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন, ভুটানের রাজা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বার্থ সংস্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

post
আন্তর্জাতিক

গাজায় হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল

গাজায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। এতে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার মুখে একটি হাসপাতাল থেকে রোগী ও আশ্রয় নিয়ে থাকা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সদস্যরা। গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। তবে হামাস ও হাসপাতাল কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে হামলা চলার মধ্যে আল—আমাল ও নাসের হাসপাতালের আশেপাশে একটি ইসরায়েলি ট্যাংক হুট করে ঢুকে পড়ায় তাদের এক কর্মী নিহত হয়েছেন। এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি বলেছে, আল,আমাল হাসপাতাল ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালায়।

post
আন্তর্জাতিক

মস্কোয় সন্ত্রাসী হামলা: শঙ্কায় ব্রিটেন

মস্কোর মিউজিক ভ্যানুতে সন্ত্রাসী আক্রমণের পর নড়ে চড়ে বসেছে ব্রিটেন। চ্যান্সেলর জেরেমি হান্ট শংকা প্রকাশ করে বলেছেন, মস্কোয় ইসলামিক গ্রুপের হামলা ব্রিটেনের জন্য একটি লাল সংকেত। জেরেমি হান্ট বলেন, ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। গোয়েন্দা বিভাগের দক্ষতার কারণে সাম্প্রতিক সময়ের বহু সন্ত্রাসীর আক্রমন ঠেকাতে ব্রিটেন সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান জানিয়েছেন চ্যান্সেলর জেরেমি হান্ট । তার মতে ইসলামিক গ্রুপের সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ হত্যা করে।

post
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩ শ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।

post
বাংলাদেশ

১০০ নিয়োগ দেবে দারাজ

অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘প্যাকেজ হ্যান্ডলার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম: প্যাকেজ হ্যান্ডলার পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বনিম্ন ১৮ বছর কর্মস্থল: ঢাকা (তেজগাঁও, উত্তরা) আবেদনের নিয়ম: আগ্রহীরা Daraz Bangladesh Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
বাংলাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠন ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’। ২৫ মার্চ সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে নারী সংসদ সদস্যদের সমন্বয়ে ‘‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন’’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি।উন্নয়নকর্মী, কথাসাহিত্যিক ও কলামিস্ট স্বপ্না রেজার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর লিড পলিসি এডভাইজর এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।সভাপতির বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, ‘‘ফোরাম গঠনের পর থেকে সংসদ সদস্যবৃন্দ তামাকমুক্ত বাংলাদেশ গঠনে ব্যাপক অগ্রগতি অর্জন করেছেন। এছাড়াও জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে ঘোষণা, তা বাস্তবায়নে সংসদ সদস্যরা কাজ করছে এবং সামনের দিনগুলোতে একত্রে আরও নতুন উদ্যমে কাজ করবে।’’নবগঠিত তামাক বিরোধী সংসদীয় নারী ফোরাম এর আহবায়ক এমপি শবনম জাহান শীলা বলেন, ‘‘নারী স্বাস্থ্যের নীরব ঘাতক ধোঁয়াবিহীন তামাক। নারীদের মধ্যে বৃহত্তর একটি জনগোষ্ঠী তামাকের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয়, পাবলিক প্লেসে ধূমপানের কারণে অধূমপায়ী নারী ও শিশুরাও মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে। তামাকের এসব ক্ষতি থেকে সবাইকে রক্ষার জন্য দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনী পাস করতে হবে। কেননা, যত দ্রুত আইন পাস হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এই অগ্রগতি ধরে রাখতে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’’প্রধান আলোচক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন , “প্রতিদিন ৪২২ জন মানুষ প্রাণ হারান তামাক ব্যবহারের কারনে। এই মৃত্যুর মিছিল ঠেকাতে আমাদের তামাকের ব্যবহার নিয়ে সচেতন হতে হবে। পরোক্ষ ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকের হাত থেকে আমাদের নারী ও শিশুদের রক্ষা করতে হবে। তামাকের ভয়াল ছোবলের মুখে রয়েছে তরুন প্রজন্ম। তরুণদের জন্য ভয়াবহ ই-সিগারেট নিয়েও আমাদের সচেতন হতে হবে।তামাক কোম্পানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম প্রচার প্রচারণার মাধ্যমে তরুণ সমাজকে আকৃষ্ট করে থাকে। এই বিষয়ে আমাদের হতে হবে যথেষ্ট সচেতন। একত্রে সকলের সমন্বয়ে একদিন আমরা প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে পারব।’’সভায় জনাব শবনম জাহান শীলা-এমপি (মহিলা আসন-২৪) কে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়। ফোরামের অন্যন্য সদস্যগণ হলেন - মাহফুজা সুলতানা-এমপি, (মহিলা আসন-৬), জারা জাবিন মাহবুব-এমপি, (মহিলা আসন-৭), পারভীন জামান-এমপি, (মহিলা আসন-৯), শেখ আনার কলি পুতুল-এমপি, (মহিলা আসন-৩০), সানজিদা খানম-এমপি, (মহিলা আসন-৩২), মাসুদা সিদ্দিক রোজী-এমপি, (মহিলা আসন-৩৪), ফরিদা ইয়ছমীন-এমপি, (মহিলা আসন-৩৫), নাজমা আকতার-এমপি, (মহিলা আসন-৩৭), লাইলা পারভীন-এমপি, (মহিলা আসন-১৩), আশরাফুন্নেছা-এমপি, (মহিলা আসন-৪৪), হাসিনা বারি চৌধুরী-এমপি, (মহিলা আসন-৩১), এবং অনিমা মুক্তি গোমেজ (মহিলা আসন ২৯)।এছাড়াও নবগঠিত ফোরামের নারী সাংসদগন তাদের বক্তব্যে ফোরামের ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

post
টেক মেন্টর

২৬ শে মার্চ উপলক্ষে পিপলএনটেকে আকর্ষণীয় অফার

একবিংশ শতাব্দীর শুরু থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হলো তথ্যপ্রযুক্তি। নব্বইয়ের দশক থেকেই বিভিন্ন দেশে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিগত একযুগে উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও প্রযুক্তি খাতে বিস্তর সাফল্য অর্জন করেছে। তথ্যপ্রযুক্তিতে ব্যাপক উন্নয়নের বদৌলতে বাংলাদেশের মানুষের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি অর্থনৈতিকভাবে আমরা উন্নয়নশীল দেশ থেকে উঠে এসেছি মধ্যম আয়ের দেশের কাতারে।তথ্য প্রযুক্তিখাতে আপনার কাজের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে আকর্ষনীয় অফার ঘোষণা করেছে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি।  স্বাধীনতা দিবস উপলক্ষে, ২৬শে মার্চে পিপলএনটেক এর অফিস ভিজিট করলেই পাচ্ছেন তিনটি আকর্ষণীয় অফার। ১, ফ্যাকাল্টির সাথে দেখা করার সুযোগ, ২, কোর্সে উপর ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট ও ৩, আকর্ষনীয় গিফট এবং ইফতার বক্স।আকর্ষনীয় এই অফার শুধুমাত্র ২৬শে মার্চের জন্য ঘোষণা করা হয়েছে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ফেসবুক পেইজে।বিস্তারিত জানতে পেজে অথবা যোগাযোগ করুন - 01799 446655,01611 446699এছাড়াও অফিসের ঠিকানা ঠিকানা দিয়েছে প্রতিষ্ঠানটি,পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

post
বাংলাদেশ

৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

বিশ্ববিদ্যালয় জীবনে ৭৬ শতাংশ ছাত্রীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। ছাত্রীদের জন্য তুলনামূলক বেশি অনিরাপদ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্লাস্ট আয়োজিত ‘যৌন হয়রানি নিরসনে উচ্চ আদালতের নিদের্শনা: বর্তমান অবস্থা ও বাস্তবায়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এক জরিপের ফলাফল তুলে ধরে এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় আলোচকরা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নিদের্শনার পরও সবগুলো বিশ্ববিদ্যালয়ে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি না হওয়া দুঃখজনক। নীতিমালার কারণে অনেক ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয় না। এজন্য এ বিষয়ে যুগোপযোগী আইন প্রণয়নের প্রস্তাবও তুলে ধরা হয় আলোচনায়। জরিপের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ৭৬ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৬ শতাংশ এবং মেডিকেল কলেজে যৌন হয়রানির শিকার হন ৫৪ শতাংশ ছাত্রী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সহপাঠী ও শিক্ষকদের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানি ও ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন ৭৪ শতাংশ নারী শিক্ষার্থী। অনলাইন প্ল্যাটফর্মে অশালীন, ক্ষতিকর মন্তব্যের মাধ্যমে ৫৭ শতাংশ নিপীড়নের ঘটনা ঘটে জানিয়ে সভায় জানানো হয়, ইন্টারনেট ব্যবহারকারী ৫০ শতাংশের বেশি নারী অনলাইনে সহিংসতার শিকার হন। জরিপ অনুযায়ী, নিজ শ্রেণির চেয়ে অন্য শ্রেণির শিক্ষার্থীরাই ছাত্রীদের বেশি হয়রানি করেন। দুই-তৃতীয়াংশ ছাত্রী তাদের মাধ্যমে হয়রানির শিকার হন। ছেলে সহপাঠীদের মাধ্যমে ২৫ শতাংশ এবং ক্যাম্পাসে আসা অন্য পুরুষদের মাধ্যমে ৭ দশমিক ৯ শতাংশ ছাত্রী হয়রানির শিকার হন।

post
বাংলাদেশ

নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়

নাটোর জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ০৬টি পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নাটোর চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মস্থল: নাটোর বয়স: ২৫ মার্চ ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৫ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ২৪ মার্চ ২০২৪

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.