আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার

post-img

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩ শ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.