৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন, ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াং চুককে।
সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা। এ সময় রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অতিথিকে অভিবাদন জানায়। বাংলাদেশের রাষ্ট্রপতি ভুটানের রাজা অভিনন্দন মঞ্চে নির্ধারিত স্থানে দাঁড়ানোর পর, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাজা প্যারেড পরিদর্শন করেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে যান রাজা-রানি। সেখানে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন, ভুটানের রাজা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বার্থ সংস্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।
