post
এনআরবি চাকুরী

ঢাকায় নিয়োগ দেবে ইজিসিবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (ইজিসিবি) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অঙ্গপ্রতিষ্ঠানের নাম: ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ বেতন: ১,৪৯,০০০ টাকা কর্মস্থল: ঢাকা বয়স: ০২ জুন ২০২৪ তারিখ সর্বোচ্চ ৬০ বছর আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), ইউনিক হাইটস (লেভেল ১৫), ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭। আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৪ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ০৮ মে ২০২৪

post
বিনোদন

একদিনের জন্য ঢাকায় শাকিব খান

ঢালিউড কাঁপছে আপাতত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ ঝড়ে। একদিন আগেই প্রকাশ পেয়েছে রায়হান রাফী নির্মিত এই সিনেমার টিজার। বলা হচ্ছে, দেশের সিনেমায় এর আগে কোনো টিজার এতটা আলোচনা সৃষ্টি করতে পারেনি যেটা ‘তুফান’ করেছে। ভারতে পুরোদমে চলছে এই সিনেমার শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট ব্যস্ত রয়েছে সিনেমার কাজে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। জানা গেছে, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন তিনি। নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। এদিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই অংশ নেবেন শাকিব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিমার্ক-হারল্যানের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত থাকবেন শাকিব।

post
আন্তর্জাতিক

ঘুষ মামলায় জরিমানার মুখে ট্যাম্প

নিউ ইয়র্কের ম্যানহাটনে ফৌজদারি ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশম বারের মতো আদালতের আদেশ অমান্য করার অভিযোগে ১ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন। সেই সঙ্গে আদালত অবমাননা থেকে ট্রাম্প বিরত না থাকলে তাকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি হুয়ান মার্চান। আদালতের গ্যাগ অর্ডার লঙ্ঘন করায় এর আগে ট্রাম্পকে ৯ বার ১ হাজার ডলার করে জরিমানা করা হয়েছিল। মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে গ্যাগ অর্ডার জারি করেছিল আদালত। ট্রাম্প এ আদেশ বার বার লঙ্ঘন করেছেন।

post
এনআরবি বিশ্ব

গাজার জন্য যুক্তরাজ্য প্রবাসীদের অনুদান

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের পক্ষ থেকে গাজার জন্য আল খায়ের ফাউন্ডেশনে কাছে ৩ হাজার ৬শ পাউন্ড হস্তান্তর করা হয়েছে। পূর্ব লন্ডনে আল খায়ের ফাউন্ডেশনের কার্যালয়ে অর্থ হস্তান্তর করেন সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই ,ইন্টারন্যাশনাল ডাইরেক্টর শামসুল আলম লিটন,একাডেমিক ডাইরেক্টর শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষে অর্থ গ্রহণ করেন শায়েখ মাওলানা আব্দুল বাছিত ও ইক্বরা বাংলা টিভির প্রোগ্রাম প্রডিউসার রানা হামিদ।

post
এনআরবি বিশ্ব

ইউনিভার্সিটি অফ মিশিগানে বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের ডিয়ারবন ক্যাম্পাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে, বৈশাখী উৎসব হয়েছে। অর্গানাইজেশন অব বাংলাদেশি স্টুডেন্টসের উদ্যোগে, ক্যাম্পাসের হলরুমে এই আয়োজন করা হয়। বৈশাখী আয়োজনে ছিল নাচ-গান,কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী খাবার ও হালখাতাসহ নানা আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ, প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের সামনে, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি, স্থানীয় বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরা হয়। পরে সংগঠনটির সক্রিয় সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

post
আন্তর্জাতিক

স্পেনে প্রথম বাংলাদেশি ডাক্তার ঝুমা

স্পেনের সরকারি হাসপাতালের ডাক্তার হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ঝুমা আক্তার। দেশটির বাংলাদেশি কমিউনিটির প্রথম নারী হিসেবে, তিনি এ পেশায় যোগ দিলেন বলে জানিয়েছেন, স্থানীয় প্রবাসীরা। রোববার রাজধানী মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে যোগ দিয়ে, চিকিৎসা পেশা শুরু করেছেন ঝুমা। তিনি স্পেনের বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা, ব্যবসায়ী আবুল কালাম সেলিমের মেয়ে। ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি মনক্লোয়া হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন ঝুমা। আর সেই হাসপাতালেরই চিকিৎসক হয়ে, স্বপ্ন পূরণ করলেন তিনি। জানা যায়,ঝুমা আক্তার স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে, মেডিসিন বিষয় নিয়ে ভর্তি হন উনিভারসিদাদ অটোনোমো মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে। মেডিসিন ও চিকিৎসাশাস্ত্রের প্রতি আগ্রহ থেকেই স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার। বাবা-মা ও দুই বোনকে নিয়ে মাদ্রিদে বসবাস করেন, বাংলাদেশি পরিবারের এই কৃতিসন্তান।

post
অভিবাসন

এক বছরে রোমানিয়ায় ৩,১৩৫ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে, ২০২৩ সালে রোমানিয়ায় আটক হয়েছেন তিন হাজার ১৩৫ জন বাংলাদেশি। ইউরোপের ভিসামুক্ত চলাচলের অঞ্চল শেঙেনে আংশিক অন্তর্ভুক্তি পেয়েছে রোমানিয়া। ৬ মে রোমানিয়া সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রেই আলেকজান্দ্রুর, এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট সাত হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসীকে, রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে সীমান্ত অতিক্রমের অভিযোগে, আটক করে বর্ডার পুলিশ। তাদের বেশিরভাগই হাঙ্গেরিতে ঢুকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান তিনি। অভিবাসীরা সাধারণত পণ্যবাহী লরি,ট্রাক অথবা ব্যক্তিগত গাড়িতে চেপে পুলিশের চোখ ফাঁকি দিয়ে, রোমানিয়া ছাড়ার চেষ্টা করেন। বর্ডার পুলিশের মুখপাত্রের দেয়া তথ্য থেকে জানা গেছে, গত বছর অনিয়মিত সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা।

post
সংবাদ

দেশে হজ কার্যক্রমের উদ্বোধন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ ই জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হবে মক্কা-মদিনা। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছে ৮৫ হাজার ২৫৭ জন মুহতারাম। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১৭ টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে ৪৫ হাজার ৫২৫ জন হজযাত্রী। এরমধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকি হজযাত্রীদের। বুধবার সকালে আশকোনা হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তৃতার শুরুতেই প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। এসময়ে দেশটির অধিকার বুঝিয়ে দিতে, মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান তিনি। এছাড়াও ইসলামের নামে মুষ্ঠিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করে তাদের প্রতিরোধ করার কথাও বলেন সরকার প্রধান। 

post
প্রবাস রাজনীতি

কমিশনার অব প্রিজনের সাথে হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের কমিশনার অব প্রিজন হাসান জারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় হাইকমিশনার দেশটির কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ-সুবিধা, চিকিৎসা ও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। হত্যা, শিশু নির্যাতন ও মাদকসহ, বিভিন্ন মামলায় দেশটির বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন বাংলাদেশিরা।

post
বাংলাদেশ

হিট স্ট্রোকে সারা দেশে ৭ মৃত্যু

সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রোববার একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী ভর্তি আছে বলেও জানানো হয়েছে। রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিশ্বস্ত একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন,রোববার সারা দেশ থেকে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। মৃত ব্যক্তি বান্দরবান জেলার গুন্দুম এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মারা গেছেন। এছাড়া, আরও একজন হিট স্ট্রোক করেছেন বলে খবর পেয়েছি। ওই ব্যক্তি কুমিল্লার তিতাস উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, আজকের একজনসহ হিট স্ট্রোকে সারা দেশে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। হিট স্ট্রোকে মৃত্যু নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের বিষয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে বলে সংবাদ হয়েছে, সেগুলোর বেশিরভাগই ভুল সংবাদ। একটা সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি এবং বিস্তারিত হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। সবমিলিয়ে হিট স্ট্রোকের মৃত্যুর বিষয়ে অতিরিক্ত যে সংখ্যাটি খবরে আসছে, তা অনেকটা ভুয়া বলা যায়। কারণ, এই সময়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকেও মানুষের মৃত্যু হয়। এদিকে, রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.