post
এনআরবি লাইফ

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৪০ বাংলাদেশি

লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জনসহ মোট ১৪০ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ১৪০ বাংলাদেশি অভিবাসী আজ সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আইওএমের কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। চল‌তি বছরের জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগিরই অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে ব‌লে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

post
খেলা

ক্রিকইনফোর চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, নাম নেই মুস্তাফিজের!

আইপিলে ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালেও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে ঠাই পাওয়া সন্দেহ দেখা দিয়েছে এই টাইগার পেসারের।মুস্তাফিজুরের আইপিএল যাত্রাটা বেশ বলার মতোই। হায়দরাবাদ থেকে মুম্বাই হয়ে রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ে থিতু হলেন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। এরপর টাইগার এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। ক্রিকইনফোতে দেয়া একাদশে ঠাঁই হয়নি মুস্তাফিজুর রহমানের। ক্রিকনইফোর একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

post
অভিবাসন

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৭ অভিবাসী আটক

অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের সময় রোমানিয়া সীমান্ত থেকে চার দিনে ১০৭ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, মিশর, ইরাক, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলেও জানিয়েছেন তারা।এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ জানিয়েছে, রোমানিয়ায় আসা নিয়মিত ও অনিয়মিত অভিবাসীরা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করেন। এ কারণে সবগুলো সীমান্তে কড়া নজরদারি রেখেছে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশে ইচ্ছুক দেশটি। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন দেশের ১০৭ জন অভিবাসীর হাঙ্গেরিতে বেআইনি প্রবেশ ঠেকিয়ে দিয়েছে রোমানিয়া বর্ডার পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টারত অভিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানানো হবে।

post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে মসজিদ নির্মান

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন হয়েছে। কানারি দীপুঞ্জের টেনেরিফের লসক্রিসটিয়ানতে বাংলাদেশ কমিউনিটি অধ্যষিত এলাকায় এ মসজিদ নির্মান করা হয়।শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে বায়তুল আমান জামে মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাংলাদেশী কমিউনিটির আর্থিক সহযোগিতায় নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন। বাংলাদেশী কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান,খলিল আহমেদ,আব্দুল মতিন, নিয়ামতউল্লা,দুলাল আহমেদ,রাব্বানি,শাহাজান,ফারুক আহমেদ,তারেক সিদ্দিকী সহ অনেকে। বায়তুল আমান মসজিদে মহিলাদের নামাজের সুব্যাবস্থা সহ বাচ্চাদের মক্তব চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় মেয়রের প্রতিনিধি সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

post
প্রবাস রাজনীতি

যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে।বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন,অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী। স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো। সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।  

post
আন্তর্জাতিক

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৪ নাগরিক আটক

বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ১০৪ নাগরিককে আটক করেছে রোমানিয়া। অবৈধ অভিবাসনের সময় হাঙ্গেরি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সীমান্ত পুলিশ।আটককৃতদের মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিকেরাও রয়েছে।দেশটির সীমান্ত পুলিশের বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে,রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পরিচালিত একটি অভিযানে লুকিয়ে থাকা অবস্থায় তাদের খুঁজে পায় পুলিশ।আটককৃতরা আরাদ অঞ্চলের নাদলাক-২ বর্ডার পয়েন্টে তিনটি ট্রাক এবং একটি ভ্যানে লুকিয়ে ছিলেন। তারা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম চেষ্টার অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে ইউরোপের এ দেশটি।

post
এনআরবি লাইফ

আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন

অমর একুশে গানের রচয়িতা ও প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯ তম জন্মদিন পালন করেছে প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনসহ বর্নাঢ্য আয়োজনে জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন। প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান তিনি। প্রবাসী হয়েও তিনি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলিসহ নানা বিষয় তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাঙালি ও বাংলাদেশের পক্ষে বিরামহীন লেখনী তাকে বাঙালির ‘বাতিঘর’এ পরিণত করেছে। আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মদিন উপলক্ষে লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও তার জন্মোৎসব পালন করেছে আনন্দধারা আর্টস ইউকে, শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ।  আলোচনায়  তুলে ধরা হয় কিংবদন্তির কর্মময় স্মৃতির নানা তথ্য। আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রবাসজীবনের স্মরনীয় ঘটনায় আপ্লুত হন লন্ডনের বরেণ্যব্যক্তিত্বরা। সালাম তোমায় হে বীর শ্রেষ্ঠ, হে শহীদ সুলেমান" গান ও মুক্তিযুদ্ধে চেতনায় উল্লেখযোগ্য গানগুলি আনন্দধারার শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গাফ্ফার চৌধুরীর জন্মোৎসব ।

post
প্রবাস রাজনীতি

নির্বাচনের সময় কম আর ব্যবস্থাপনার ঘাটতিতে ভোট বঞ্চিতের আশংকা প্রবাসীদের

ভোটের অধিকারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন প্রবাসীরা। তারই ধারবাহিকতায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে, বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় কম থাকা আর ব্যবস্থাপনার ঘাটতিতে এবারও ভোট বঞ্চিত হবেন প্রবাসীরা। সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির মৌলিক এই অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলনের কনভেনার কে এম আবু তাহের চৌধুরী বলেন, প্রবাসীদের ভোটের অধিকারের দাবিতে যুক্তরাজ্যে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন তারা।তবে বিশ্লেষকরা বলছেন,নির্বাচনের সময় কম থাকা এবং প্রবাসীদের এনআইডি কার্ড না থাকায় এবারও অনিশ্চিত পোস্টাল ভোট।এদিকে,ইতালিতে এনআইডি কার্যক্রমের উদ্বোধন করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন ইতালী প্রবাসী কমিউনিটি নেতা শাহাদাত হোসাইন। সম্প্রতি প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

post
অভিবাসন

ভূমধ্যসাগরে অভিযানে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

ভূমধ্যসাগরে পৃথক তিনটি অভিযানে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বেসরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১।ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে সংস্থাটি। এদিন সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা একটি ছোট কাঠের নৌকা দেখতে পায় উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১৷ দুর্দশাগ্রস্ত ওই নৌকাটিতে ৪০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এটি ছিল, একই দিনে হিউম্যানিটি-১ এর তৃতীয় উদ্ধার অভিযান। এসওএস হিউম্যানিটি জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত ওই নৌকাটিতে ছিল না কোনো লাইফজ্যাকেট। অভিবাসনপ্রত্যাশীদের অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। অনেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগের দিন সাগরে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে নিয়ে আসা হয় জাহাজে। এছাড়া একই সময় হিউম্যানিটি-১ এর দেখা পেয়ে ৪৬ জন অভিবাসনপ্রত্যাশী নৌকা থেকে লাফিয়ে পড়েন ভূমধ্যসাগরে। পরে তাদের সবাইকে উদ্ধার করেন হিউম্যানিটি-১ এর নাবিকেরা। এসকল অভিবসান প্রত্যাশীদের মধ্যে কোন বাংলাদেশী আছে কিনা তা এখনো জানা যায়নি।

post
এনআরবি বিশ্ব

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইউরোপে, বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অঙ্কুর পরিবারের আয়োজনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির আহ্বায়ক মোঃ সেলিম, নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুক্তার হোসেন, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী সহ অনেকে। বিজয়ফুল কর্মসূচিতে অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির জানান, এ আয়োজনের মাধ্যমে কমল হাতের ছোয়াঁয় পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল বৃত্তের বিজয়ফুল তৈরিতে শিশুরা জানতে পারে মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি।পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লোকমাস হোসেন, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা গউস সুলতান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, কবি শামীম আজাদ। কবি মিলটন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মুজিবুল হক মনি, সেলিনা শেলী,শামীমা মিতা, অপু ইসলাম, ফিরোজ আহমদ বিপুল, কবি হিলাল সাইফসহ অনেকে। বিজয়ের গৌরবকে সমুন্নত রাখতে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বে একাত্তরের ইতিহাস ছড়িয়ে দিতে বিজয়ফুলের এ প্রয়াস। আগামী ১০ ডিসেম্বর শ্যাডোইলস্থ টার্লিং কমিউনিটি সেন্টারে ‘বিজয় কনসার্ট‘ আয়োজন করা হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.