এনআরবি বিশ্ব

সিলেটে বন্যার্তদের বাংলাদেশ সেন্টার লন্ডনের ১০ হাজার পাউন্ড অনুদান

post-img

সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

২৭ জুন সোমবার রাতে লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের হাতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার পাউন্ডের অনুদানের একটি চেক হস্তান্তর করেন সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও সেন্টারের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সেন্টার লন্ডনের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির আহ্ববায়ক আলী বেবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.