পদ্মা সেতু নির্মাণে, সরকারের অর্থ বিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী গৃহীত ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত সরকারকে মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ০৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করলো। বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু।
