এনআরবি বিশ্ব

চীনে আন্তর্জাতিক মিডিয়া ট্যুরে বাংলাদেশ

post-img

বাংলাদেশসহ আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে ‘নতুন যুগে দুর্দান্ত গুয়াংশি বিনির্মাণে নতুন যাত্রায়, নতুন পরিস্থিতি এগিয়ে যান’ থিম নিয়ে চীনে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক মিডিয়ার চোখে গুয়াংশি-২০২২’ ট্যুর অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ২১ নভেম্বর ট্যুরটি অনুষ্ঠিত হয় চীনের গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পাইস ও ছিংঝো শহরে। শহর দুটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্য সুপরিচিত।

 ট্যুরটি যৌথভাবে আয়োজন করে গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির প্রচার বিভাগ এবং চীনের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম চায়না নিউজ এজেন্সি।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো সমৃদ্ধ সমাজ গঠনের জন্য চীনের গুয়াংশির স্বায়ত্তশাসিত এলাকার অর্জন ও উন্নয়নের অভিজ্ঞতা সম্পর্কে জানানো। বন্ধুত্বের সেতু ও সাংস্কৃতিক বার্তাবাহক হয়ে গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদান-প্রদান করা, মানুষের সঙ্গে মানুষের বন্ধন ও সহযোগিতা বাড়ানো।

গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির প্রচার বিভাগের সহকারী পরিচালক সুই জুওজুন, চীন সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ঝাং মিংশিন, কম্বোডিয়া-চীন সাংবাদিক সমিতির চেয়ারম্যান ও আসিয়ান নিউজ এজেন্সির সভাপতি লিও শিয়াওগুয়াং ‘আন্তর্জাতিক মিডিয়ার চোখে গুয়াংশি’ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বক্তব্য দেন।

সাত দিনের সফরে পরিদর্শনকারী দলের সদস্যরা উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, গ্রামীণ পুনরুজ্জীবন,শিল্প ও অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশগত সুরক্ষায় গুয়াংশির অর্জন সম্পর্কে জানতে পারে।

সাত দিনের ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করার জন্য দর্শনার্থী দলের সদস্যরা রেড মেমোরিয়াল হল, আধুনিক উত্পাদন উদ্যোগ, বন্দর ও বড় প্রকল্পগুলোর নির্মাণ স্থান, উপকূলীয় গ্রাম, কৃষিশিল্পের স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ, যুক্তরাজ্য, ইতালি, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, জাপান, থাইল্যান্ড, পাকিস্তান, মিয়ানমারসহ ১৭টি দেশ ও অঞ্চলের বিদেশি মূলধারার মিডিয়া সাংবাদিক, বিশেষজ্ঞ ও পণ্ডিতব্যক্তি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি দল এই সফরে যোগ দেয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.