এনআরবি বিশ্ব

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবু রাহাত

post-img

কুয়েত আমিরের তত্ত্বাবধানে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দু’জন শিক্ষার্থী দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। গত মঙ্গলবার কুয়েত পৌঁছান বাংলাদেশি তিন এই প্রতিযোগী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ওজারাতুল আওকাফ (ধর্ম মন্ত্রণালয়)। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন।

প্রত্যেকের জন্য বিমানে আসা-যাওয়া ও থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন।

এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন।

হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে তার জন্ম। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.