বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়। ‘অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত ৫০ শিক্ষার্থীকে দেয়া হবে এই স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্যে আবেদন করতে পারবেন।
শিক্ষা,সংস্কৃতি আর আধুনিক সভ্যতার নাম ওশেনিয়ার নিউজিল্যান্ড। উন্নত বিশ্বের দেশটিতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি বাংলাদেশী। শিক্ষার্থীদের সেই স্বপ্নকে সত্যি করতে এবার সুযোগ দিয়েছে অকল্যান্ড ইউনিভার্সিটি।
বিশ্বের শীর্ষ ১শ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়। দেশটির অকল্যান্ডে অবস্থিত পাবলিক গবেষণামূলক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৩ সালে।
অকল্যান্ড নিউজিল্যান্ডের বৃহত্তম ও সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্যে ধারাবাহিক সুযোগ-সুবিধাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য দেয়া হবে ১০ হাজার ডলার বা প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত।
তবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্যে হতে হবে আন্তর্জাতিক শিক্ষার্থী। সেই সাথে ইংরেজি ভাষা দক্ষতার পাশাপাশি একাডেমিক ফলাফলও থাকতে হবে বেশ ভালো।
অকল্যান্ড স্কলারশিপের আবেদনের শেষ তারিখের ছয় সপ্তাহ আগে আবেদনের লিংক উন্মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে আবেদনের শেষ সময় এপ্রিলের ১৮ তারিখ। স্কলারশিপটির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন www.cdn.auckland.ac.nz.
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছে কলা,শিল্প,সমাজকর্ম,প্রকৌশল,স্বাস্থ্য ও বিজ্ঞান অনুষদ। এছাড়াও রয়েছে অকল্যান্ড ল স্কুল,গ্রাফটনে মেডিকেল স্কুল ও ব্যবসা স্কুল। তাই বৃত্তিটির জন্যে আগ্রহী হতে পারেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
