এনআরবি বিশ্ব

স্বামীকে জীবিত অথবা মৃত ফিরিয়ে পেতে এক প্রবাসীর স্ত্রীর আকুতি

post-img

পরিবারের সুখের কথা ভেবে ২০০৭ সালে সৌদি আরবে যান হারুন অর রশিদ। দেশটির আভকিক শহরের সাদ আলী আল এশা নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি ।

বিদেশ থেকে দেশে নিয়মিত টাকা পাঠাতেন প্রবাসী হারুন অর রশিদ। সেই টাকায় তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানেরা ভালোভাবেই চলছিলেন। কিন্তু হঠাৎ ২৫ আগস্ট সেখান থেকে অচেনা এক ব্যক্তি হারুন অর রশিদের পরিবারকে ফোন করে বলেন, তিনি মারা গেছেন।

পরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে বার বার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সাড়া মিলছিল না। অবশেষে ১০ আগস্ট কোম্পানি থেকে হারুনের ছেলেকে ফোন করে বলা হয়, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এরপর ফোনের সংযোগ কেটে দেওয়া হয়। এ অবস্থায় ১৫ দিন ধরে পরিবারটি দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় সময় কাটাচ্ছে।

নিহত হারুন অর রশিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

আজ মঙ্গলবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে হারুনকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

হারুন অর রশিদের বড় ভাই আল-আমিন বলেন, প্রথমে গত ২৫ আগস্ট সৌদি আরব থেকে অচেনা একজন ফোনে বলেন, হারুন গ্যাস বিস্ফোরণে মারা গেছেন। তাৎক্ষণিক হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে কেউ সঠিক কিছু জানাতে পারেননি।

হারুনের ছেলে পারভেজ বলেন, অনেক চেষ্টার পর গত শনিবার কোম্পানির এক লোক ফোন ধরে শুধু বলেন, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এর পর আর কেউ ফোন ধরছেন না।

হারুনের স্ত্রী পারভীন খাতুন বলেন, ‘আমার স্বামী যদি মরেই যান, তাহলে অন্তত লাশটি ফেরত দিক তার কোম্পানি। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দপ্তরে আমি সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রতিকার পাইনি। আমি সরকারের কাছে আমার স্বামীকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.