এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়নি: হামাস

post-img

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। একই সঙ্গে স্বাধীনতাকামী এ সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনো আলোর মুখ দেখেনি। এই জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করছে লাখো মানুষ। লেবাননে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও অর্থবহ বন্দিবিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যেকোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে গত মাসেই একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিকল্পনাটি ইসরায়েলের প্রস্তাব করা বলে দাবি করেছিলেন তিনি। পরিকল্পনায় প্রাথমিকভাবে গাজায় ছয় মাসের যুদ্ধবিরতি, উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া ও ইসরায়েলি জিম্মি মুক্তিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.