‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ভেঙে দুই স্তর বিশিষ্ট সরকার ও প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ ২৪টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।
