দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
সকালে নির্বাচন কমিশন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি হয়। এতে ভোটের আগে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভোটগ্রহণের পরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
