আনোয়ার ফাউন্ডেশন ইউকের সার্বিক তত্ত্বাবধানে গোয়ালা বাজার কটালপুর গ্রামে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
রেড ব্লাড সিলেটের সহযোগিতায় গ্রামের প্রায় ৩০০ জন নারী,পুরুষ ও শিশুদের মধ্যে এই ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী লিমন আহমেদ। তিনি জানান,করোনা, বন্যাসহ এই তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে থাকার পাশাপাশি এবার গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য আনোয়ার ফাউন্ডেশন এই কার্যক্রম হাতে নিয়েছে। আগামী দিনগুলোতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। সংস্থার সভাপতি আনোয়ার মিয়া ও রেহানা বেগমের প্রতিও কৃতজ্ঞতা জানান সেবা গ্রহিতারা।
