সংবাদ

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

post-img

নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একইসঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন।

রোববার গুলশানে নিজ বাসভবনে জিএম কাদেরবিরোধী নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছি। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।

রওশন এরশাদ তার বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত, স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.