post
সংবাদ

শিমুল-শিলাস্তির পর হত্যার দায় স্বীকার বাবুর

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তারা বাবাকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

post
সংবাদ

৮ ধারায় ড. ইউনূসের বিচার শুরু

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনের আট ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।আইন অনুযায়ী সাক্ষ্য শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। এসব ধারায় অভিযোগ প্রমাণ হলে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন, দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় ড. ইউনূসসহ ১৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেন আদালত।

post
সংবাদ

যত্রতত্র পশুবাহী গাড়ি ও হাট নয়: কাদের

পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।ওবায়দুল কাদের বলেন, রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন হয়েছে। পশুর গাড়ি এবং পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহী গাড়ি এবং পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং প্রাণহানি যেন না ঘটে, সেজন্য মনিটরিং বাড়াতে হবে। এসময় বিএনপির দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে আজ কথা বলে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন। এখন বলছে তাকে সাজা দেওয়া যাবে না।

post
সংবাদ

হাট কাঁপাবে প্রবাসীর নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড

কোরবানী উপলক্ষ্যে এবার নোয়াখালীর পশুরহাট কাঁপাবে,আমিরাত প্রবাসী রফিকুল ইসলামের "নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড", যার দাম হাঁকাচ্ছেন ১৫ লক্ষ টাকা। বিশাল আকৃতির কালো রঙের এই ষাড় গরুটির ওজন ৯শ কেজি, যা লম্বায় ৯ফিট আর উচ্চতায় সাড়ে পাঁচ ফিট। বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকীপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে রয়েছে ষাড়টি। খামারি রফিকুল ইসলাম জানান,শখের বসেই দীর্ঘ সাড়ে চার বছর ধরে গরুটিকে লালন-পালন করা হয়েছে। তবে,ষাড়টি মোটা তাজা করতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি।

post
সংবাদ

ওমানের ভিসা নিষেধাজ্ঞা:কিছু বাংলাদেশিকে অব্যাহতি

গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করার কথা জানিয়েছে ওমান। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে ঢাকাস্থ ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অব্যাহতিপ্রাপ্ত ভিসার বিভাগগুলোর মধ্যে রয়েছে, সমস্ত অফিসিয়াল ভিসা, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের পর্যটক। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে রয়্যাল ওমানি পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ক্যাটাগরির ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেওয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস। এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষই কাজ করছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

post
সংবাদ

হজ্বে ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হাজি

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৮৫ হাজার ২৫৭ জন। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।এদিকে, বাংলাদেশের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে হাজীরা সন্তুষ্ট প্রকাশ করলেও, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে, হজ্জের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক।জানা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া হজযাত্রীরা হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। এবারের হজ্ব ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ হজ্বযাত্রী খুশি। তবে কিছু কিছু হাজিরা করেন বিরূপ মন্তব্য। এ বিষয়ে হজ্বের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ- হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। হজ্জের সকল প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। চলতি বছর পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন।

post
সংবাদ

জমে উঠেছে জেলার পশু হাটগুলো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বাজারে ভালো দাম পেয়ে খুশি খামারিরা। আর উপযুক্ত দামে পছন্দমতো পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মূখর শেষ সময়ের পশুর হাটগুলো।জানা যায়, কোরবানিকে সামনে রেখে নরসিংদীর ৬টি উপজেলায় শুধুমাত্র অস্থায়ী পশুর হাট ৭৭টি। এছাড়া স্থায়ী বাজার রয়েছে ১০৩টি, যেখানে ঈদ ছাড়াও পশু কেনাবেচা হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বেচা-কেনাও তত বাড়ছে। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন দাম এখনো লসের পাল্লায়ই আছে। জাল নোট প্রতিরোধে প্রতিটি হাটে জাল নোট শনাক্ত করণের জন্য মেশিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন,নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম। এদিকে, নওগাঁয় ঈদুল আজহা উপলক্ষ্যে জমে উঠেছে কোরবানি পশুর হাট। জেলার বৃহত্তর পশুর হাটগুলোর মধ্যে একটি বদলগাছী উপজেলার কোলাহাট। সব ধরনের গরুর আমদানী থাকলেও মাঝারি সাইজের গরুর বেচাকেনায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

post
সংবাদ

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেনে ভরপুর যাত্রী থাকলেও বাসে তেমন চাপ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি হলে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীর চাপ কম থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়নি। ভোগান্তি কম থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন,বাড়তি ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে যাত্রী চাপ বাড়বে। সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বিলম্ব করেনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে র‌্যাব। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেয়ার কথা জনিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

post
সংবাদ

ইংল্যান্ডে বাংলাদেশিদের স্মার্ট এনআইডি বিতরণ

যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।হাইকমিশনের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজি জিয়াউল হাসান। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতার বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসিরা নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কীভাবে আরো সহজ করা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করছে।

post
সংবাদ

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ৫০৭ কোটি

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের এপ্রিল মাসে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বিদেশিরা বাংলাদেশে ২০০ কোটি টাকার লেনদেন করেছিলেন ক্রেডিট কার্ডে। চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। মার্চে খরচ করেছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়ে থাকে। বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। চলতি বছরের এপ্রিলে প্রতিবেশী দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ। ভারতে খরচের এ অঙ্ক মার্চে ছিল ১০৬ কোটি টাকা। একইভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছে, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ; থাইল্যান্ড গিয়ে ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ হয়েছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.