খেলা

মুশফিকের তোপে জিতল মোহামেডান

post-img

বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে নিজের পেস আগুনে প্রতিপক্ষকে পুড়িয়েছিলেন মুশফিক হাসান। এবার সেই ফর্ম তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও টেনে নিয়ে গেলেন। তার বোলিং তোপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও দলটির দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের সিরিজের কারণে নেই ডিপিএলে।

বিকেএসপিতে মঙ্গলবার মুশফিকের সঙ্গে মোহামেডানের বোলিং আক্রমণে ভালো সঙ্গ দিয়েছেন আরেক পেসার আরিফুল ইসলাম। মুশফিকের চার আর আরিফুলের তিন শিকারে সিটি ক্লাবকে ইমরুল কায়েসের মোহামেডান ৪৩ রানে হারিয়েছে। আগে ব্যাটিং করে তারা ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। জবাবে সিটি ক্লাব ৪৬.২ ওভারে ১৯৭ রানে অল-আউট হয়ে যায়।

আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ভিত গড়ে দেওয়া রান এনে দেন রনি তালুকদার। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। ডানহাতি এ ব্যাটারের ১০৮ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার। এছাড়াও ৮৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রুবেল মিয়ার ৩৩ এবং আরিফুলের ১৯ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই।

সিটি ক্লাবের হয়ে ৯.৩ ওভারে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা ও রাফসান আল মাহমুদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.