post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা-বেচায়ও বাড়ছে ভিড়।স্থানীয় নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরের এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তিনি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পশু এনে লালন পালন করে বিক্রি করেন। আর এক সপ্তাহ পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। সাধ এবং সাধ্যের মধ্যে মালায়েশিয়ান নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়ায় কোরবানীর চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী মালিকানাধীন খামারগুলোতেও রয়েছে নানা প্রজাতীর পশু। কুয়ালালামপুরে সন্নিকটে হুলুলাংগাট এলাকায় এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তার এ খামারে পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পশুর খামারগুলো। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়তে থাকে। তার এ খামারে ৫ হাজার রিঙ্গিত থেকে সর্বোচ্চ ২০ হাজার রিঙ্গিত দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সব সময়ই পাওয়া যায় গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন পশু।

post
এনআরবি বিশ্ব

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স’র পূর্নাঙ্গ কমিটি

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স এর ২০২৪-২৬ সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক স্বপন। সংগঠনের সাবেক সভাপতি জাহিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হেলাল বেপারী। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন রনি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ডা: এম,এ,আজিজ। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন,জাকির হোসেন,শেখ কামরুজ্জামান নান্নু,আলম বয়াতি,এনামুল হক, ওয়ালিদ হোসেন ও আবু হানিফ। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি নাসির আহমেদ, জাহাঙ্গীর লাহারী, নজরুল ইসলাম বাইজিদ,শাহ আলম, শাহাদাত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল শরীফ,আসিফ হাওলাদার, তারেক মাহমুদ, ডা: খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু তাহের,রিয়াজুল ইসলাম রিপন ,প্রচার সম্পাদক তারেক শিকদার ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম আরিফ।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

বাংলাদেশ বুদ্ধিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বুস্ট কালচারাল সেন্টারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ স্নানের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় আটাশ বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিস্কার দান। প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন অভি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নাগসেন ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা থেকে আগত ইন্টারন্যাশনাল স্পিকার অন মাইন্ডফুলনেস ও ফাউন্ডার অফ কেনাডিয়ান মাইন্ডফুল ড. ভান্তে শরণাল। দ্বিতীয় পর্ব শুরু হয় মঙ্গলাচরণের মাধ্যমে। মঙ্গলাচরণ করেন নির্ঝর বড়ুয়া কাব্য। পঞ্চশীল প্রার্থনা করেন সহ-সভাপতি বাবু উদয়ন বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মুন্নি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, সুতপা ও সমনজয় বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন পিয়াস বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপনী কমিটির আহ্বায়ক অভি বড়ুয়া, দীপক বড়ুয়া এবং সংগঠনের সভাপতি বাবু সুজন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাডা থেকে আগত অপরুপ বড়ুয়া ও বাংলাদেশ থেকে আগত বিদ্যুৎ বড়ুয়া।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা মেনে নিলো হামাস

গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা সমর্থিত পরিকল্পনা মেনে নিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার একথা জানিয়েছেন। একে ‘আশাব্যাঞ্জক লক্ষণ’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তেল আবিবে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিনকেন বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ শেষের পর গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েকদিন চলবে। গাজায় ৮ মাসের চলমান যুদ্ধ শেষ করতে ব্লিনকেন মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে ভবনে আগুন লেগে নিহত অন্তত-৪০

কুয়েতের দক্ষিণাঞ্চল মান্গাফ এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ভোররাতে ওই এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কাঁচের জানালার কারণে অ্যাপার্টমেন্টের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে অনেকে নিহত হন। আহত আরও বেশ কয়েকজনকে আদান, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুঁটে যান, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার এবং চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় চলছে পিআরএম

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি -পিআরএম। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন নথিবিহীন প্রবাসী।দেশটির ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে,চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে, চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০ হাজার ৩৭৯ জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি এখনো। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা, বিভিন্ন দেশের ৩ থেকে ৪ লাখ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে।

post
এনআরবি বিশ্ব

মক্কা নগরে শুরু হজের আনুষ্ঠানিকতা

সৌদি আরবের মক্কা নগরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের হজে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচদিন সময় লাগে। প্রথম দিন পুরুষ হজযাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন। অপরদিকে নারীরা ঢিলেঢালা পোশাক পরেন।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবি পুতিনের

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবির কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন ইউক্রেনকে। এগুলো হচ্ছে আরও ভূখন্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে,দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্খা ত্যাগ করতে হবে। পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে এ সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তাঁর শর্তের বিষয়গুলো সামনে আনলেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়। ওই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে শুক্রবার পুতিন তাঁর শর্তের বিষয়টি সামনে আনলেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্য নির্বাচন: জরিপ চালিয়েছে ইউগভ

দুই সপ্তাহ নির্বাচনী প্রচারণার পর বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ইউগভ। তাতে উঠে এসেছে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে। নির্বচনী প্রচারণার শুরুর সময়ে চেয়ে ৪ শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টির দাড়িয়েছে ২০ শতাংশ। অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ শতাংশ। কিন্তু জনিপ্রয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। দলটির জনসমর্থন দাঁড়িয়েছে ১৬ শতাংশে। কনজারভেটিভ দলের চেয়ে মাত্র চা শতাংশ পিছিয়ে রিফর্ম ইউকে। ফলে কনজারভেটিভের জন্য রিফর্ম ইউকে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইউগভ ১২ ও ১৩ জুন দুই হাজার দু‘শ প্রাপ্ত বয়স্ক ভোটারদের মধ্যে এ জরিপ পরিচালনা করে। জরিপ নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাড়লো অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় ১৩ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন। এদিকে, অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য। এজেন্সিগুলোতেও বেড়েছে প্রবাসীদের ভিড়। অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে টিকিট কাটার অভিযোগ করেছেন প্রবাসীরা। জানা যায়, আকামা ও পাসপোর্টের মেয়াদ না থাকা ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সমস্যা সমাধানে কুয়েত ঢাকা-রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবিও জানিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধারা। আগামী ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.