post
এনআরবি বিশ্ব

যুদ্ধ বন্ধে বাইডেনের পরিকল্পনা গ্রহণ ইসরায়েলের

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক। ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফক নিশ্চিত করে বলেন, বাইডেনের প্রস্তাব মতো তারা একটি চুক্তিতে রাজি হয়েছেন। তবে তিনি এও বলেন যে, চুক্তিটি ভাল নয়। এটি ত্রুটিপূর্ণ। তবে তারা সব জিম্মির মুক্তি চান। বাইডেনের গাজা যুদ্ধবিরতি চুক্তির রূপরেখার খুঁটিনাটি বিষয় নিয়ে আরও কাজ করতে হবে বলে জানান ফক। তিনি বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হাতে থাকা সব জিম্মির মুক্তি এবং প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠন হিসাবে হামাসকে ধ্বংস করার শর্ত থেকে ইসরায়েল সরে আসেনি।

post
এনআরবি বিশ্ব

একশ জিপি স্থাপনের প্রতিশ্রুতি কনজারভেটিভ পার্টির

কনজারভেটিভ পার্টি বলছে তারা আবারো সরকার গঠন করতে পারলে চিকিৎসা সেবা দ্রুততর করতে আরো একশ টি নতুন জিপি স্থাপন করবে। এছাড়া কয়েক রোগের বিষয়ে ফার্মেসি থেকে চিকিৎসা নেয়া যাবে বলে যে প্রকল্প চালু করেছে, তা আরো বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তারা। বিপরীতে লেবার দল বলছে, এটা কনজারভেটিভ পার্টির ফাকা বুলি। স্বাস্থ্যখাতকে তারা ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে দলটির শ্যাডো হেলথ সেক্রেটারী ওয়েস স্ট্রীটিং বলেছেন, টরি সরকার জিপি নিয়োগে অতীতের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নি, বরং লেবার দল ক্ষমতায় গেলে তারা আরো বেশি চিকিৎসককে প্রশিক্ষণ দেবেন। সুযোগ তৈরী করবে পারিবারিক চিকিৎসক স্কীমের। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট বলছে, এনএইচএস এ চলমার অচলাবস্থার অবসানে তারা আরো ব্যয় বরাদ্দ বাড়াবে।

post
এনআরবি বিশ্ব

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত শেইনবাউম

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন,রাজধানী মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লাউদিয়া শেইনবাউম। নির্বাচনে ক্ষমতাসীন দলের এই প্রার্থী বিশাল ব্যবধানের জয় পেয়েছেন। মেক্সিকোর নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে,প্রাথমিক ফলাফলে রোববারের নির্বাচনে ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই ভোটের সর্বোচ্চ শতাংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। শেইনবাউম তার প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী সিনেটর শোচিত গালভেজ থেকে ৩০ শতাংশেরও বেশী ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। গালভেজ ভোট পেয়েছেন, ২৬ দশমিক ৬ থেকে ২৮ দশমিক ৬ শতাংশের মধ্যে।

post
এনআরবি বিশ্ব

সাইবার আক্রমণে লন্ডনে চিকিৎসা সেবা বিঘ্ন

সাইবার আক্রমণের কারণে লন্ডনের বৃহৎ হাসপাতালগুলোতে বিঘ্ন ঘটেছে চিকিৎসা সেবায়। বিশেষ করে বাতিল করতে হয়েছে রোগীদের অপারেশন। কিংস কলেজ হসপিটাল, গাইস এন্ড সেন্ট থমাস, রয়াল ব্রম্পটন ও এভেলিনা লন্ডন চিলড্রেন্স হসপিটালসহ বেশ কয়েকটি হাসপাতালে সাইবার অপরাধীরা আক্রমণ করেছে। এতে করে স্বাভাবিক চিকিৎসা সেবায় বড় ধরণের ধাক্কা লেগেছে। বিশেষ করে পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ত সরবরাহে বড় ধরণের সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবার থেকে অপরাধীরা আক্রমণ শুরু করে। এতে করে অপারেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বাতিল কিংবা রোগীদের অন্যত্র পাঠানো হয়েছে। এনএইচএস অপ্রত্যাশিত এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে বলেছে, তারা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাথে কাজ করছে।

post
এনআরবি বিশ্ব

জয় পেয়েও বিজেপি পরাজিত

ভারতের সাম্প্রতিক ইতিহাসে এবারের লোকসভা নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। জয় পেয়েও বিজেপি যেন পরাজিত। আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস। লোকসভা নির্বাচনে চমক দেওয়ার মতো কিছু ঘটনাও ঘটেছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা, সবকিছুই এবারের নির্বাচনে কংগ্রেসের লাভের হিসাব বাড়িয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্যও যেন কখনোই অস্ত যায় না। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী বলেও মনে করা হয়। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। এছাড়াও,বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পোড় খাওয়া আরেক রাজনীতিক। তিনিও দেখিয়েছেন- কৌশলী রাজনীতিককে কখনোই সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। তবে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিই থেকে গেল নয়াদিল্লি। আর সেখানেই জারি থাকল,নরেন্দ্র মোদির রাজত্ব। 

post
এনআরবি বিশ্ব

হামাসের হাতে জিম্মি ৪ সেনার মৃত্যু

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ওই চারজন একসঙ্গে নিহত হন। বর্তমানে তাদের মরদেহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জিম্মায় রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। হামলায় নিহত চারজন হলেন, ব্রিটিশ ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল, চাইম পেরি, ইয়োরাম মেতজার এবং আমিরাম কুপার। আইডিএফ মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস

আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এ বিলটি পাস হয়। আইসিসি কৌসুলিরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিলেন ইসরায়েলপন্থি রিপাবলিকানরা। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেন নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়।

post
এনআরবি বিশ্ব

ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা

গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান শেষে ১ এপ্রিল সেখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে ৪টি গণকবর আবিস্কৃত হয়েছে, যেখানে কয়েকশ’ মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন, ফিলিস্তিনি অনুসন্ধানী দল। গাজায় গত আট মাসের যুদ্ধে বার বার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস।

post
এনআরবি বিশ্ব

গাজায় শরণার্থীশিবিরের স্কুলে বিমান হামলা

গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থীশিবিরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে। স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয়। শরণার্থীশিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন।

post
এনআরবি বিশ্ব

অনুমতি ছাড়া হজ পালন করলে জরিমানা

অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বড় অংকের আর্থিক জরিমানা করা হবে বলে আবারো ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া প্রবাসীদের মধ্যে কেউ এমন চেষ্টা করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পুনরায় দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের যাদের অনুমতি ছাড়াই হজ পালন করতে দেখা যাবে তাদেরকে নিজ দেশে নির্বাসিত করা হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে কেউ হজ প্রবিধান লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যেই হোক না কেন, যে কারও ওপর ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এদিকে সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা অপরাধীদের জন্য জরিমানার অংকও দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজীদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশাবলী মেনে চলার ওপরও জোর দিয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.