এনআরবি চাকুরী

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকট বাড়ছে

post-img

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকটও বাড়ছে প্রকট হারে। দেশটিতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে দেশটির সাথে কুটনৈতিক আলোচনা করে কর্মী পাঠানোর আহবান দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের।

জার্মানিতে বছর পাঁচেক আগেও কর্মক্ষেত্রে দক্ষ কর্মীর তেমন অভাব ছিল না। কিন্তু ২০২০ সালের পরে সে ছবি আচমকা পাল্টে যেতে থাকে। হঠাৎ করেই জার্মানি ছাড়ার হিড়িক পড়ে যায়। দক্ষ শ্রমিকের অভাবে থমকে গেছে দেশটির শিল্পোৎপাদন।

এই সংকট কাটাতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে জার্মান সরকার। দেশটিতে দক্ষ কর্মীর পাশাপাশি বৃদ্ধাশ্রম ও রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে অদক্ষ কর্মীরও সুযোগ সৃষ্টি হয়েছে।

নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে এই সুযোগ নিতে পারে বাংলাদেশিরাও। স্থানীয় বাংলাদেশিরা বলছেন, আগামীতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ আরো বাড়বে।

নতুন অভিবাসন আইনের অধীনে জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। এমনকি, ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.