রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার, এমন অভিযোগ অনেক প্রবাসীর। বাধ্য হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করছেন এসব ভূক্তভোগীরা।
জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। জীবন সংগ্রামী এই প্রবাসীরা দেশের উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা খোদ নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার , এমন অভিযোগ অনেকের।
অন্যদিকে দেশে আহমেদ আলীর মতো অনেক প্রবাসী ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবি করেন এই প্রবাসী সাংবাদিক।
দেশে প্রবাসীসহ সাধারন মানুষের নিরাপত্তা না থাকাকে কলঙ্কের মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের নিরাত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
