post
বাংলাদেশ

দৃষ্টি শক্তি হারানোর শঙ্কায় বরিশালের আসাদুজ্জামান

দৃষ্টি শক্তি হারানোর শঙ্কায় আছেন বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বিবিএ-এর শিক্ষার্থী মো. আসাদুজ্জামান রায়হান। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তিনি বরিশালের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। যার ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গত ৪ আগস্টও বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আন্দোলনের অগ্রভাগে ছিলেন।একপর্যায়ে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সুযোগে দুর্বৃত্তরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।এ সময় দুর্বৃত্তদের ছোড়া অনেকগুলো গুলি আসাদুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। একটি গুলি আসাদুজ্জামানের চোখের ভেতর বিদ্ধ হয়।যা এখনো বহন করে যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আসাদুজ্জামান।চিকিৎসক বলেছেন, আসাদুজ্জামানের চোখ রক্ষা করতে হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। এই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য নিতে হলে কমপক্ষে সাত লাখ টাকা প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।জানা গেছে, আসাদুজ্জামান বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং তার বাবা একজন ট্রাকচালক। সংসার চালাতেই নিয়মিত হিমশিম খাচ্ছেন তিনি। চোখের সামনে সন্তানের এই অসহ্য যন্ত্রণা দেখে নির্বাক অসহায় বাবা আনোয়ার হোসেন। ছেলের চিকিৎসার জন্য সরকার ও জনগণের একটু সাহায্যের দিকে তাকিয়ে আছেন তিনি।আনোয়ার হোসেনের আকুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করে সুস্থ আসাদুজ্জামানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। সমাজের বিত্তবানদেরও তার সন্তানের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।আহত আসাদুজ্জামানের স্ত্রী অপ্রিম আক্তার বাবনী জানান, ‘ঢাকায় তার (আসাদুজ্জামান) চোখের একটি অপারেশন শেষ হয়েছে, ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। যার খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব। এজন্য সরকার ও দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

post
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল ।তবে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা

post
বাংলাদেশ

বন্যাকবলিত ফেনীতে উদ্ধারকাজে সেনাবাহিনী

ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্পিড বোট ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াইয়ে আছে রাস্তাঘাট ও ঘরবসতি।বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি।তিন উপজেলায় দেড় শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে।রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহায় পায়নি বানের পানি থেকে।গত তিন দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

post
বাংলাদেশ

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।একইসঙ্গে চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

post
বাংলাদেশ

উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চালু করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টির মতো বিশ্ববিদ্যালয় আছে। ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই।৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

post
বাংলাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি নারীমৈত্রীর

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানান বেসরকারি এনজিও নারী মৈত্রীর নারী নেত্রীরা। দাবিতে ৬টি প্রস্তাব তুলে ধরেন তারা।আজ বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে “২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠ” করণ শির্ষক এক সভায় এ দাবি জানান তারা। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুস সালাম মিয়া, প্রোগ্রামস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ। প্রস্তাবগুলো হলো- সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির যেকোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং ট্যোব্যাকো প্রোডাক্টস্ পুরোপুরি নিষিদ্ধ করা।মানববন্ধনে নারী নেত্রীরা জানান, টোব্যাকো এটলাস ২০১৮ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ অকাল মৃত্যুবরণ করেন। সে হিসেবে প্রতিদিন ৪৪২টি প্রাণ অকালে ঝরে যাচ্ছে তামাকের কারণে। শুধু তাই নয়, তামাকের ধোয়াঁয় রয়েছে ৭ হাজার টি রাসায়নিক পদার্থ, এর মধ্যে ৭০টি পদার্থ ক্যান্সার সৃষ্টিকারী। ফুসফুস, ক্যান্সার, স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ পরোক্ষ ধূমপান।তারা বলেন, তামাকের কারণে অসংক্রামক রোগ যেমন- হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ, ক্যান্সার, কিডনি রোগ এবং আঘাতজনিত রোগ ক্রমেই বাড়ছে। আর নারী ও শিশুরা পরোক্ষ ধূমপানের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরোক্ষ ধূমপানের নারীদের অকালে গর্ভপাত, অপরিণত শিশুর জন্ম, স্বল্প ওজনের শিশু, গর্ভকালীন রক্তক্ষরণ, প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, মৃত শিশুর জন্ম দেয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই এফসিটিসির আলোকে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনী এখনই পাশ করতে হবে।আব্দুস সালাম মিয়া বলেন, ধূমপান শুধু যে স্বাস্থ্যের ক্ষতি করে তা নয়, এটি আর্থিক ক্ষতিরও অন্যতম কারণ। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনীর খসড়া এখন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইন যত শিগগির পাশ হবে, তত দ্রুত মৃত্যুর হার কমানো সম্ভব হবে।গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে গ্যাটস-২০১৭ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তাদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী ২ কোটি ২ লাখ এবং ধূমপায়ী ১ কোটি ৯২ লাখ। আর পরোক্ষভাবে ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লাখ মানুষ।

post
বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মান ‘মাদার অব ডেমোক্রেসি’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এ প্রসঙ্গে পরিচালক এম কে জামান জানান, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’তবে সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

post
বাংলাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএমএফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডা. আলমগীর, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডা. শিদ্ধার্থ শংকরসহ ছাত্র নেতারা বক্তব্য দেন।এ সময় মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব স্বল্প মেয়াদি প্রশিক্ষণার্থীদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। অন্যথায় স্বাস্থ্য খাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।

post
বাংলাদেশ

জমি দখলের অভিযোগে জেলা যুবদলের ২ নেতা বহিষ্কার

মানিকগঞ্জে জমি ও দোকান দখলসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) সকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বহিষ্ককৃত দুজন হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

post
শিক্ষা

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বদলে গেল ‘শপথ বাক্য’

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানা গেছে।আদেশে বলা হয়, দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে।নতুন শপথ বাক্য হলো- আমি শপথ করিতেছি, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।উল্লেখ, পূর্বের শপথ বাক্যটি- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.