যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

post-img

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।

এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। ১৬তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

নিউ ইয়র্ক শহরে জমকালো এই আয়োজন মুখরিত ছিল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে। এতে উপস্থিত ছিলেন আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপসহ অনেকে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতেই নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ ব্যাপক আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও অংশ নিয়েছেন, আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়াসহ প্রমুখ।

এই আসরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.