এনআরবি সাফল্য

কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলীদের রাষ্ট্রদূতের প্রশংসা

post-img

অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণসহ আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাতার নেতৃত্বের প্রশংসা করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

তিনি বলেছেন, ‘কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ ও কাতার উভয় দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাতার চ্যাপ্টার আয়োজিত ৭৪তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে নির্মিত দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলো কাতারে আগত ফুটবলপ্রেমীদের ভালো লাগার পাশাপাশি কাতার-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বৃদ্ধি পাবে।’

রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে প্রকৌশলী মোস্তাক আহমেদ ও প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী গাজী মোহাম্মদ বদরুদ্দোজা।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শফিকুল আলম, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও প্রকৌশলী জালাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বি.এম. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢালী।

বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.