খেলা

পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন লিসবন সিক্সার্স

post-img

পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ক্রিকেট লিগের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সীমিত ওভারের টুর্নামেন্টে শিরোপা অর্জন করেছে লিসবন সিক্সার্স।

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত ২০ মে টুর্নামেন্ট শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারিক আহসান, দূতাবাসের কর্মকর্তাসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের অধিনায়ক ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে।

নকআউট পর্বে পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও কেলুস ভেলাস টিমের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজির তত্ত্বাবধানে এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দিন ও পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেনের সমন্বয়ে উদ্বোধনী খেলাটি পরিচালিত হয়।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় লিসবন সিক্সার্স ও ইয়ং টাইগার্সের ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হয়। খেলায় লিসবন সিক্সার্স জয় লাভ করে। রাষ্ট্রদূত তারিক আহসান বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।

বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। কমিউনিটির সবার অংশগ্রহণে টুর্নামেন্ট সফল হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মারক মেডেল উপহার তুলে দেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ, বর্তমান সভাপতি জহিরুল আলম জসীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.