খেলা

ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ক্রীড়া উপদেষ্টা

post-img

সরকার পরিবর্তনের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে দেশের সেরা দুই খেলা ক্রিকেট ও ফুটবলের পরিবর্তন চাইছেন অনেকে। সেই পরিবর্তনের পক্ষে মত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজন ভূঁইয়া বলেন, দেশে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না। একই সঙ্গে ক্রীড়াঙ্গন থেকে দুর্নীতি ও রাজনীতি দূর করার ঘোষণা দেন তিনি।

রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মলেনে নিয়মিতভাবে দুর্নীতির খবর প্রকাশ করায় ধন্যবাদ দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। আপনারা সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। এ বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এজন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রত্যেক ফেডারেশনের যে গঠনতন্ত্র আছে, সেগুলো (গঠনতন্ত্র) যেন গণতান্ত্রিক হয়, একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেগুলোও প্রভাবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

ক্রিকেট ছাড়াও দেশের পুরো ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথা জানান তিনি, ‘খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে। সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা দেখবে। যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা আছেন কিনা (দায়িত্বে) এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী, কিসের ওপর ভিত্তি করে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা (সার্চ কমিটি) প্রতিবেদন প্রকাশ করবেন। যে খেলার সঙ্গে যিনি সংযুক্ত এবং কাজ করে আসছেন, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক সংশ্লিষ্টতা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.