এনআরবি বিশ্ব

মিশরে দূতাবাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল

post-img

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরে দূতাবাস পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর এনডিসির ফ্যাকাল্টি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে ২৫ সদস্যের দলটি সম্প্রতি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

এর আগে প্রতিনিধি দলটি মিশরের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। শুরুতেই তারা দেশটির বিখ্যাত নাসের হায়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় অ্যাকাডেমির কমান্ডেন্ট/পরিচালক মেজর জেনারেল আশরাফ মোহাম্মদ ফারেস বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

এমন একটি ফলপ্রসূ সফর আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জেনারেল আশরাফকে ধন্যবাদ জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সফর বিনিময়ের কথা তুলে ধরে মিশর-বাংলাদেশ ঐতিহাসিক সুসম্পর্কের কথা স্মরণ করেন। অচিরেই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক প্রসারিত ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পর্যায়ক্রমে বাংলাদেশ প্রতিনিধিদল মিশরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিউজিয়াম, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সসহ কয়েকটি সামরিক কমান্ড ফোর্স পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.