এনআরবি বিশ্ব

রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় গ্রিস

post-img

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স। এবার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় ১৯ নম্বরে রয়েছে গ্রিস।

তবে গ্রিসে অনিয়মিত প্রবাসীদের উপার্জিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়। তাই গ্রিস প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহী করতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশনের অংশ হিসেবে শনিবার (২২ অক্টোবর) রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এর সভাপতি আব্দুল কুদ্দুস, বৃহত্তর খুলনা বিভাগীয় সংগঠন এর সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান উপদেষ্ঠা লতিফ গাজী, গ্রিস আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গার্মেন্টস এসোসিশেন ইন গ্রিসের প্রধান উপদেষ্ঠা মুক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় পরিষদ এর সভাপতি এস এম রাফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এর ম্যানেজার আব্দুল কাইয়ুম, সহকারী ম্যানেজার ঐশ্বর্য প্রমূখ।

পরিদর্শনকালে পর্যায়ক্রমে সকল ফ্যাক্টরি পরির্দশন করবেন বলেও জানান রাষ্ট্রদূত। এসময় দূতাবাস কর্মকর্তাবৃন্দও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীদের উৎসাহিত করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.