নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক প্রবাসী বাংলাদেশী মারা গেছেন।
১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে মারা যান তিনি।
১৯ অক্টোবর বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টার তার জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন হুরুন্নাহার।
এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মৃত হুরুন্নাহারের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামে। হুরুন্নাহার নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী।
বছর খানেকের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি । হুরুন্নাহারের মৃত্যুতে কমিউনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে। তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকায় ১২ শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।
