বাংলাদেশ

রাজধানীতে ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা

post-img

অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুন) এ তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

আবু নাছের জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া বেচাকেনা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.