এনআরবি সাফল্য

মালদ্বীপে কৃষি শিক্ষা স্কুল উদ্বোধন করলেন বাংলাদেশি

post-img

বাংলাদেশি বংশোদ্ভূত আহমেদ মোত্তাকি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মিয়াবাড়িতে বেড়ে ওঠা আহমেদ মোত্তাকী তরুণ বয়সে পারিবারিক সূত্রে পাড়ি জমান মালদ্বীপে। প্রথমে তার প্রবাস জীবন শুরু হয় মালদ্বীপের আমিনিয়া স্কুলের ব্যবসায়িক সাবজেক্টের প্রধান হিসেবে।

১৯৯৪-২০১০ সাল পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষকতা করলেও নিজের মধ্যে একটি অস্থিরতা কাজ করতো সবসময়। কারণ শিক্ষকতার পাশাপাশি সময় থেকেই নিজে কিছু করতে চাইতেন। তিনি জানতেন সফলতার জন্য প্রয়োজন দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম। আর এসবের মাধ্যমেই একজন মানুষ হয়ে ওঠে সেরাদের সেরা। তিনি একজন মালদ্বীপ-বাংলাদেশি উদ্যোক্তা।

গত ৩০টি বছর ধরে অবস্থান করছেন মালদ্বীপে। তিনি একজন সফল ব্যবসায়ী। ২০০৬ সালে মালদ্বীপে নিজ মালিকানায় প্রতিষ্ঠা করেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ। তার বাংলাদেশ থেকে আমদানিকৃত উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানি মিয়াঞ্জ ফুডস, স্কয়ার, বেঙ্গল মিট, এসিআই এবং আকিজ বেভারেজের (স্পিড কার্বনেটেড ড্রিংক) একমাত্র পরিবেশক ছিলেন মিট স্টিট রেস্টুরেন্ট মিয়াঞ্জ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের অধীনে।

শুরুর দিকে খুব একটা ভালো করে উঠতে না পারলেও সেই সময় অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি।

২০০৬ সলের শেষের দিকে এমআই কলেজ প্রতিষ্ঠা করেন, তার বছর খানেক বাদে ঘুরে দাঁড়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আহমেদ মোত্তাকিকে।

বর্তমানে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে তার এমআই কলেজের ১৭টি শাখা রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে মালদ্বীপের ঐতিহাসিক আড্ডু শহরে বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মুত্তাকির উদ্যোগে এমআই কলেজের স্কুল অব এগ্রিকালচারের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ আন্তর্জাতিক কলেজের কৃষি ফ্যাকাল্টি হিসেবে আড্ডু শহরে এমআই কলেজ স্কুল অফ এগ্রিকালচার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন|

 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.