খেলা

প্রথমার্ধেই আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে, মেসির ৩ রেকর্ড

post-img

লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন মেসি। আর ৩৯ মিনিটে আলভারেজ গোল করেন চোখ ধাঁধানো নৈপুন্যে।

এদিকে এই গোলে এবারের আসরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়েছেন মেসি। দুজনের গোল এখন ৫টি।

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলতে নেমেই একটি রেকর্ডের মালিক হয়েছিলেন লিওনেল মেসি। সেবার আর্জেন্টাইন মহাতারকা ছুঁয়েছিলেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড।

সেই মেসি আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমে ছুঁয়ে ফেললেন আরেকটি রেকর্ড। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের পাশে বসলেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন ম্যাথাউস।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.