বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন

post-img


আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে পাল্টে গেছে উপজেলার দৃশ্যপট। সড়ক,মহাসড়ক ও সেতুর পাশাপাশি হয়েছে কালভার্ট ও গ্রামীন সড়কের উন্নয়ন। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তাই নয়,কাজ হয়েছে ফায়ার স্টেশন,পৌর ও ইউপি ভবন,ভূমি অফিস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন অবকাঠামো নির্মানেও। কাজ চলছে মডেল মসজিদেরও।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা রাজধানী লাগোয়া একটি উপজেলা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে ঢাকা থেকে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে এ উপজেলায় পৌঁছে যাওয়া যায়।

শুধু যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তা কিন্তু নয়,এ উপজেলায় হয়েছে মহিলা হোস্টেল,জয়িতা মার্কেট,ফায়ার স্টেশন,পৌর ও ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা। কাজ চলছে মডেল মসজিদের।এছাড়াও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় কালীগঞ্জকে ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের উপজেলাও ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গ্রামীন সড়কের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সরকারের তিন মেয়াদে নিজ সংসদীয় আসনের উন্নয়ন চেষ্টা করেছেন এবং আগামীতেও করবেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর ভিশন,গ্রাম হবে শহর বাস্তবায়িত হবে,এমনটাই মনে করেন স্থানীয়রা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.