এনআরবি বিশ্ব

ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন আইনি সহায়তা কেন্দ্র বাড়ছে

post-img

ভাষাগত দুর্বলতার কারণে ভিনদেশি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে বেশ বিড়ম্বনায় পড়তে হতো প্রবাসীদের। তবে বাংলাদেশি মালিকানাধীন আইনি সহায়তা কেন্দ্র বাড়ছে ফ্রান্সে।

রাজনৈতিক আশ্রয়ের নিয়ম, ইমিগ্রেন্ট ফাইল জমা, নাগরিকত্ব অর্জন ও প্রশাসনিক সমস্যায় আইনি সহায়তা ও পরামর্শসহ নানা সেবা দিচ্ছে এসব প্রতিষ্ঠান। আর এমন সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা।

দেশের বাইরে প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা না থাকায় বিপত্তিতে পড়তে হয় প্রবাসীদের। এছাড়া ভাষাগত দুর্বলতা তো আছেই। তবে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের এমন সমস্যায় বিভিন্ন সহায়তা দিয়ে আসছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

রাজনৈতিক আশ্রয়ের নিয়ম থেকে শুরু করে বৈধতার নানা পন্থার আইনি সহায়তা, নাগরিকত্ব অর্জনসহ এ সংক্রান্ত অন্যান্য সহায়তা দিতে কাজ করছে এ প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান বিনামূল্যে প্রবাসীদের ইমিগ্রেন্ট ফাইল‌ জমা, প্রশাসনিক বিভিন্ন সমস্যায় আইনি সহায়তাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।

ধারণা করা হয়, বর্তমানে ৫০ থেকে ৬০ হাজার বাংলাদেশির বসবাস ফ্রান্সে। যে সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর বসবাসের ক্ষেত্রে এই বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার মধ্যে পড়তে হয়। যে সমস্যা সমাধানের ক্ষেত্রে সহযোগিতা করছে এই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.