এনআরবি বিশ্ব

কানাডায় নিহত মুক্তিযোদ্ধা দম্পতির শেষকৃত্য ২১ আগস্ট

post-img

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ ও তার স্ত্রী সুপর্ণা দাশের শেষকৃত্য ২১ আগস্ট ভ্যাঙ্কুভারের সুরি শহরে অনুষ্ঠিত হবে। গত ৫ আগস্ট সড়ক দুর্ঘটনায় কানাডিয়ান দম্পতি নিহত হন।

প্রয়াতের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ১৪৬৪৪৭২ এভেনিউ, সুরি’র ভ্যালি ভিউ ফিউনারেল হোমে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নেওয়া মেজর (অবঃ) সুরঞ্জন দাস ঢাকা থেকে ‘দৈনিক মাতৃভূমি’ নামে একটি জাতীয় পত্রিকা প্রকাশ করেছিলেন। দেশের প্রধান কবি শামসুর রাহমান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর (অবঃ) সুরঞ্জন দাস পরে কানাডায় অভিবাসী হন এবং ভ্যাঙ্কুভারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ৫ আগস্ট সকালে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভারনন নর্থ আরসিএমপির তথ্য অনুসারে, ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় ভারনন ক্যাডেট টেনিং সেন্টারের পাশে বেইলি রোড ও কালামালকা লেকভিউ ড্রাইভ এলাকায় একসঙ্গে কয়েকটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর পুলিশ হাইওয়ে ৯৭ উভয়দিক থেকে বন্ধ করে দেয়। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যায়।

পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রয়াতের পরিবারের সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে নির্মম এই মৃত্যুর খবর পুরো কানাডায় ছড়িয়ে পড়লে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.