এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় একদিনে দুই প্রবাসী বাংলাদেশি অপহৃত

post-img

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণ থামছে না। একেক দিন একেক শহরে অপহৃত হচ্ছেন বাংলাদেশিরা। উদ্ধার হওয়ার আগেই ভুক্তভোগীর তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। অপহৃত কাউকে কাউকে উদ্ধার করা যাচ্ছে না, শেষ পর্যন্ত মৃত্যু হচ্ছে তাদের।  

এবার একদিনেই দুই বাংলাদেশি অপহরণের শিকার হয়েছেন দেশটিতে। ৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কুইন্স শহরের ইন্ডিওয়ে এলাকা থেকে আল-আমীন এবং কিংভেলি শহর থেকে নাসির উদ্দীন নামে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশে নাসিরের বাড়ি নরসিংদীতে, আর আল-আমিনের দেশের বাড়ি মুন্সিগঞ্জ বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের অপহরণের পর মুক্তিপণ আদায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন প্রবাসীরা। কেউ কেউ অপহরণ থেকে বাচাঁর উপায় জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করছেন। 

দক্ষিণ আফ্রিকায় অপহৃত প্রবাসী ব্যবসায়ীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সাথে কাজ করেন বাংলাদেশি শফিকুর ইসলাম বলেছিলেন, সপ্তাহে দুই থেকে চারটা অপহরণের ঘটনা আমরা শুনছি। বাস্তবে দক্ষিণ আফ্রিকায় অপহরণের শিকার হচ্ছে এর চেয়ে আরও বেশি। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.