এনআরবি সাফল্য

২০০ জন স্বপ্নজয়ী নারীদের সম্মাননা প্রদান করলো অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন

post-img

নারী দিবসে স্বপ্নজয়ী নারীদের যৌথভাবে সম্মাননা প্রদান করেছে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

ঐতিহাসিক ৭ মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’-এর তাৎপর্য তুলে ধরতে এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার ৭ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। 

অনুষ্ঠানে দেশে ও বিদেশে কর্মরত ১০০ জন বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ১০০ জন নারী পেশাজীবীর সফলতার কথা নিয়ে বিজনেস আমেরিকা ম্যাগাজিনের দু’টি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারদের মাধ্যমে নির্বাচিত নারীদের ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ দেয়া হয়।

এছাড়াও সফল নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের সফলতার কথা এবং আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ বিষয়ে দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয়কের ভূমিকা পালন করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার। 

উল্লেখ্য, অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন উভয়ের দীর্ঘ পথচলায় দেশে ও বিদেশে সফল ব্যবসায়ী ও পেশাজীবীদের তুলে ধরা এবং সম্মাননা জানানোর জন্য নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩ আয়োজন করে। এই অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ জনের বেশি সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.