বাংলাদেশ

হরতাল-অবরোধ কর্মসূচিতে দিশেহারা পরিবহন শ্রমিকরা

post-img

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচিতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। দূরপাল্লার পরিবহন,ট্রাক,কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ী কম চলায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছেন তারা। রাস্তা অটোরিক্সার দখলে থাকলেও যাত্রী কম থাকায় রিক্সা চালকরা পড়েছেন দূশ্চিন্তায়। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন আশুলিয়ার সচেতনমহল।


হরতাল-অবরোধের কারনে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে ও পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। সব সময় আতংকে থাকেন,কখন হরতালকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও ভাংচুর করে? তাই সাধারণ যাত্রী ও পরিবহন কম চলাচল করা এবং আয় সীমিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আছেন তারা। চলমান হরতাল-অবরোধে অনেকটা অসহায় পড়েছেন ব্যবসায়ীরা। কাঙ্খিত কাষ্টমার না আসায় ও বেচাকেনা কম হওয়ায় তারাও পড়েছেন চরম বিপাকে।


দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই হরতাল অবরোধ,ভাংচুর,অগ্নিসংযোগ, নৈরাজ্য বন্ধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন সচেতনমহল। চলমান হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হলে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা।  

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.