দূতাবাস খবর

সাভারে দূতাবাসের ১৩ সামরিক উপদেষ্টার শ্রদ্ধা

post-img

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, বাংলাদেশে অবস্থিত ১১টি দেশের দূতাবাসের ১৩ জন সামরিক উপদেষ্টা।

রবিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই’এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। বিদেশি সামরিক উপদেষ্টাগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

পরে তারা সাভারের বাইপাইলে পরিবেশ বান্ধব গার্মেন্টস পরিদর্শন করেন ও কর্মপরিবেশ পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.